সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
     ১০:৫৮ অপরাহ্ণ

আরও খবর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৮ 146 ভিউ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) শোকজ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে সারদা পুলিশ একাডেমি থেকে তাদের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। বিসিএস ৪০তম ব্যাচের ৬৩ জন ও ৩৮ তম ব্যাচের তিন জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ এএসপি এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। এর আগে দুই দফা তাদের সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিকে শোকজের কপি গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তানভীর সালেহীন ইমন কারণ দর্শানোর নোটিশ জারি

করেন। ১৫ ডিসেম্বর স্বাক্ষরিত এক এএসপিকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে তারা এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করে। নোটিশে আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যা

পূর্বক নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো। এর আগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে কয়েক দফায় ৩১০ জন ক্যাডেট উপ-পরিদর্শকদের (এসআই) শোকজ করার পর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এএসপিদের এটাই প্রথম শোকজ। জানা যায়, গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় ৬৬ জন সহকারী পুলিশ সুপারের (এএসপি)। এক বছর প্রশিক্ষণ শেষে এ বছরের গত ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন

ঠিক করা হয়েছিল। পরে ১৯ নভেম্বর আবারও তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। এবার ৬৬ জনের মধ্যে ২৫ জনকে শোকজ করা হলো। নাম প্রকাশে অনিচ্ছুক শোকজ নোটিশ পাওয়া একজন প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপার (এএসপি) বলেন, ৩৬৫ দিন ধরে প্রশিক্ষণ হলেও সমাপনী কুচকাওয়াজ না হওয়ায় আমরা ৪২০ দিন ধরে প্রশিক্ষণ নিচ্ছি। দীর্ঘ এ সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির মতো কোনো কাজ আমরা করিনি। যেদিনের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সেদিন তেমন কিছু ঘটেনি। তারপরও এসআইদের যেমন ভাবে প্রথমে শোকজ করে পরে অব্যাহতি দেওয়া হয়েছে, তেমন ভাবে আমাদেরও শোকজ করা হয়েছে। আরেকজন শোকজ পাওয়া প্রশিক্ষণার্থী বলেন, ৪০ তম বিসিএসে যোগ দিয়ে শিক্ষা ক্যাডারসহ অনেক

ক্যাডার দুই বছর পার করে ফেলেছেন। একই ব্যাচের এডমিন ক্যাডাররা নির্বাচনী দায়িত্ব পালন করে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছে। সব ক্যাডার চাকরিতে বহাল আছে, অথচ শুধুমাত্র পুলিশ ক্যাডারদের ঝামেলায় ফেলা হচ্ছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশে কেন বৈষম্য করা হচ্ছে। তবে পুলিশের একটি সূত্র বলছে, অভিযোগ রয়েছে প্রশিক্ষণরত এএসপি ব্যাচের অধিকাংশই দলীয় (আওয়ামী লীগ) বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। এজন্য প্রশিক্ষণরত এসব এএসপিদের জীবনবৃত্তান্ত নানা ভাবে তদন্ত করে দেখা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে পুলিশ একাডেমির প্রিন্সিপাল এডিশনাল আইজিপি মাসুদুর রহমান ভুঞার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস