সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা দাবি, থানা ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪
     ১১:০৮ অপরাহ্ণ

আরও খবর

সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা দাবি, থানা ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৮ 184 ভিউ
টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থীদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সকল মসজিদে নিষিদ্ধ ঘোষণা এবং সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে জেলা শহরের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে যশোর কোতোয়ালী মডেল থানা ঘেরাও করে। পরে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন যশোর জেলার ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থীগণ। যশোর ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থী আব্দুল মান্নান, রুহুল আমিন, আবু যর বলেন, যশোরে সাদপন্ত্রীরা মার্কাজ মসজিদের পার্শ্ববর্তী তাদের অবৈধভাবে দখলকৃত ভবন রয়েছে। তারা মার্কাজ মাদরাসার মধ্যে লাঠিসোটা,

দেশীয় অস্ত্রশস্ত্র জমা করতে দেখা গেছে এবং সে রাতেই তারা এগুলো সাথে নিয়ে টঙ্গী ময়দানে যায়। এ ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িতদের ও হামলার ইন্ধনদাতাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। যশোরের মার্কাজ মসজিদসহ সকল মসজিদে এই সন্ত্রাসী জামাতকে (সাদপন্ত্রী) নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি। তারা আরও জানান, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে ঢাকার টঙ্গী ইজতেমার ময়দানে বিতর্কিত মাওলানা সাদ অনুসারীরা শূরায়ী নেজামের ঘুমন্ত সাথীদের প্রতি অতর্কিত সন্ত্রাসী হামলা, নির্মম হত্যাকান্ড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট, খুন ও জখমের ভয়াবহ চিত্র দেশবাসীর সামনে পরিস্কার হয়েছে। ইতিপূর্বে ২০১৮ সালের ১লা ডিসেম্বরে তারা এরকম হত্যাকান্ড ঘটিয়েছিল। এর থেকে বুঝাযায়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এজন্য

তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা এবং যশোর জেলা মার্কাজ ও মাদরাসাসহ প্রতিটি মসজিদে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানাচ্ছি। যশোরে তবলীগ জামায়াত (সাদপন্থী) সূরা এসএম ইয়ামিন রহমান বলেন, পুরাতন কসবার সইদুল ইসলাম মার্কাজ’র পার্শ্ববর্তী ভবনের জমি দান করেন এবং এ জমিতে ভবন নির্মানের অর্থায়ন করেন মিড টাউনের মালিক ওবায়দুল হক। এটা সাদপন্থীদের নিজস্ব ভবন; এটা অবৈধ্য বা দখলকৃত জায়গা নয়। তিনি আরও বলেন, জোবায়েরপন্ত্রীরা মিথ্যা বানোয়াট ও উদ্ভাট কথা বলছে। আমরা নয়; বরং জোবায়েরপন্ত্রী সন্ত্রাসীরা লাঠিসোঠা, অস্ত্র নিয়ে টঙ্গী মাঠ দখল করে রাখে।’ যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হবে।

সেখানে কথা বলে সকল সমস্যার সমাধান হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা