লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ: চালক নিহত, ৭ জন আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫
     ৬:২৩ পূর্বাহ্ণ

লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ: চালক নিহত, ৭ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৬:২৩ 98 ভিউ
নেভাদার লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে এক টেসলা সাইবার ট্রাক বিস্ফোরিত হয়েছে। এই দুর্ঘটনায় সাইবার ট্রাকের চালক নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। পুলিশ এখনও এই ঘটনায় জড়িতদের পরিচয় প্রকাশ করেনি। বিবিসি’র রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার (২ জানুয়ারি) পুলিশ জানিয়েছে, ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল এবং বিস্ফোরণের দুই ঘণ্টা আগে, বুধবার সকালে এটি লাস ভেগাসে পৌঁছেছিল। ট্রাকটি ট্রাম্প হোটেলের সামনে, একটি কাঁচের প্রবেশপথের কাছে পার্ক করা ছিল। প্রথমে গাড়িটি থেকে ধোঁয়া বের হতে থাকে, পরে সেটি বিস্ফোরিত হয়। পুলিশ এই ঘটনার সঙ্গে নিউ অরলিন্সে ঘটে যাওয়া হামলার কোনো সম্পর্ক আছে কিনা, তা তদন্ত করছে। এছাড়া, ট্রাম্পের হোটেল এবং টেসলার মালিক

ইলন মাস্কের সঙ্গে এর কোনো যোগসূত্র থাকতে পারে কিনা, সেবিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। এফবিআই জানায়, তারা ঘটনাটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে, তবে এখন পর্যন্ত কোন ধরনের সন্ত্রাসী উদ্দেশ্য বা আইএসের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এর পাশাপাশি, নিহত চালকের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হোয়াইট হাউস তদন্ত করছে এবং এই ঘটনার সাথে নিউ অরলিন্সের হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, নিউ অরলিন্সে নববর্ষের দিনে ১৫ জন নিহত হয়েছিলেন। সামাজিক মাধ্যমে এই বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যায় ট্রাকটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে রয়েছে। বিস্ফোরণের আগে, ট্রাকটি কিছু সেকেন্ডের জন্য স্থির

ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস