লাল-সবুজের রঙে সাজলো পোল্যান্ডের স্লাসকো সেতু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪
     ৫:৩৫ অপরাহ্ণ

লাল-সবুজের রঙে সাজলো পোল্যান্ডের স্লাসকো সেতু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:৩৫ 116 ভিউ
মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে যথাযথ মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাস ওয়ারশ সিটি করপোরেশন এবং ডিপারটমেন্ট অফ সিটি অ্যান্ড রোড অথরির্টির সমন্বয়ে সেখানকার ভিস্তুলা নদীর উপর নির্মিত স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটিকে লাল-সবুজের রঙে সাজিয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকিত ছিল সেতুটি। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে দিবসের কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং পোল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মহান বিজয় দিবস উপলক্ষে

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণীগুলো পাঠ করা হয়। বিজয় দিবস উপলক্ষে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ উপস্থিত সব অতিথিরা উপভাগ করেন। পরে বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিদেশে অবস্থান করেও দেশের প্রতি তাদের অঙ্গিকারে প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন। দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ বিজয় দিবসের মাহাত্ম এবং দিবসের তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পথ চলা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের তাদের সন্তানদের দেশীয় সংস্কৃতি

সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা প্রদানের জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা প্রদানের জন্য প্রবাসীদের অনুরোধ করেন। একইসঙ্গে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বৈধপথে রেমিটেন্স পাঠানোতে বিশেষভাবে অনুরোধ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস