মরিয়ম মান্নান ‘নাটক’ ছিল সরকার পতনের ছক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫

মরিয়ম মান্নান ‘নাটক’ ছিল সরকার পতনের ছক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ |
মানবাধিকার কর্মীর ফেসবুক পোস্টে ষড়যন্ত্রের অভিযোগ: এলজিবিটি কমিউনিটি ও মরিয়ম মান্নান ইস্যু ব্যবহার করে সরকার উৎখাতের চেষ্টার সাবেক আওয়ামী লীগ সরকারকে উৎখাতের লক্ষ্যে বাংলাদেশের এলজিবিটি কমিউনিটিকে ব্যবহারের এক 'গভীর ষড়যন্ত্রের' অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী ও 'ইনক্লুসিভ বাংলাদেশ সিআইসি'-এর নির্বাহী পরিচালক সঞ্জীবনী সুধা। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঢাকা প্রাইডের টিম মেম্বার হিসেবে পরিচিত সুধা তার পোস্টে দাবি করেছেন, এই ষড়যন্ত্রের পেছনে হোচিমিন এবং মোঃ মুনতাসির রহমান নামে দুই ব্যক্তি জড়িত ছিলেন। শিল্পী ও অলাভজনক সংস্থার পরিচালক সঞ্জীবনী সুধা তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, বহুল আলোচিত মরিয়ম মান্নানের ঘটনাটি ছিল এই ষড়যন্ত্রের একটি অংশ।

তার দাবি, মরিয়ম মান্নান তার মায়ের নিখোঁজ ও খুনের যে নাটক সাজিয়েছিলেন, সেটিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওঠা গুম-খুনের অভিযোগকে উস্কে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। সুধার অভিযোগ অনুযায়ী, হোচিমিন ব্যক্তিগতভাবে মরিয়ম মান্নানের সাথে দেখা করে তার মায়ের "লাশ" পাওয়ার নাটক মঞ্চস্থ করার পরামর্শ দেন। একইসাথে, তার পরিচিত সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা খবরটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পোস্টে আরও বলা হয়, পরবর্তীতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে পুরো ঘটনাটিকে একটি নাটক হিসেবে উন্মোচন করলে, হোচিমিন নিজেকে রক্ষা করতে মরিয়ম মান্নানকে প্রকাশ্যে গালিগালাজ শুরু করেন। পোস্টটিতে দাবি করা হয়, এই কথিত ষড়যন্ত্রের মূলে ছিল হোচিমিনের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। তিনি

বাংলাদেশের সংসদ সদস্য হতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হন। কোনো পথে রাজনৈতিকভাবে সফল হতে না পেরে তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় হন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। সঞ্জীবনী সুধা তার পোস্টে এটিও স্পষ্ট করেছেন যে, এই ধরনের কর্মকাণ্ডের জন্য পুরো এলজিবিটি কমিউনিটি দায়ী নয়। তার মতে, হোচিমিন ও মুনতাসিরের মতো কিছু "লোভী ও অসৎ" ব্যক্তি নিজেদের ক্ষমতার লোভ চরিতার্থ করতে কমিউনিটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি