বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা ক্যাবিনেট কর্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা ক্যাবিনেট কর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় এক ডযন ব্যক্তিকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ট্রাম্প ট্রানযিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে মনোনীতরা এই হুমকি পেয়েছেন। বোমা হামলার হুমকির এই ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যেই জোরদার করা হয়েছে তাদের নিরাপত্তা। তবে হুমকিদাতাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। অপরদিকে একটি যৌথ মেমোতে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে এফবিআই ও এনওয়াইপিডি। ট্রাম্প ট্রানযিশন টিমের মুখপাত্র এবং হোয়াইট হাউযের পরবর্তী প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে যাওয়া ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানান, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের ক্যাবিনেটের

জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সহিংস হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে বোমা হামলার হুমকিও রয়েছে। লেভিট জানান, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প এবং পুরো ট্রানযিশন টিম তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞ। হুমকি পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেননি তিনি। তবে হুমকিপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ নিজেই সামাজিক মাধ্যমে তা জানান। জাতিসংঘে অ্যামেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কংগ্রেসও্যামন এলিস স্টেফানিক এক্স এ এক পোস্টে জানান, তিনি তার পরিবারের সঙ্গে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের বাড়ির পথে যাত্রাকালে জানতে পারেন তাদের বাড়িতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এক্স-

এ হুমকির কথা জানান লি যেলডিন এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির প্রধান হিসেবে মনোনীত নিউ ইয়র্কের সাবেক কংগ্রেসম্যান লি যেলডিন। তিনি জানান তার বাড়িতে পাঠানো বোমা হামলার হুমকিতে প্যালেস্টাইনপন্থী বার্তা পাওয়া গেছে। একই হুমকির কথা জানান এগ্রিকালচার সেক্রেটারি হিসেবে মনোনীত ব্রুক রলিন্সও। কর্মাস সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া হাওয়ার্ড লাটনিকের বাড়িতেও বোমা হামলার হুমকির বিষয়ে নাইন ওয়ান ওয়ানে অভিযোগ এসেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এছাড়া ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনীত পিট হেগসেথ, সিআইয়ের ডিরেক্টর পদে মনোনয়ন পাওয়া জন র‍্যাটক্লিফও রয়েছেন হুমকি পাওয়া ব্যক্তিদের তালিকায়। সেনেটর চাক গ্র্যাসলির সাবেক চিফ কাউন্সেল মাইক ড্যাভিস এটিকে একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন। এসব হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের

দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন ড্যাভিস। তিনি বলেন, ‘সাধারণত ক্যাবিনেটের জন্য মনোনীতদের সুরক্ষা নিশ্চিত করে এফবিআই ও ইউএস মাশার্লস। কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে না।’ অন্যদিকে, এফবিআই এক বিবৃতিতে বলেছে- আসন্ন প্রশাসনের জন্য মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করো বোমা হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা। এ নিয়ে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে এফবিআই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের