বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

আরও খবর

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ

মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার?

ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে

গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল

‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আওয়ামী লীগের নেতৃত্বে জাতি বিজয় অর্জন করে এবং দখলদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। বিজয় দিবসে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, শহীদ জাতীয় চার নেতা, মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ৩০ লাখ শহীদ এবং নির্যাতিত মা-বোনদের। প্রধানমন্ত্রী তার বাণীতে দুঃখ প্রকাশ করে

বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে পরিকল্পিত সন্ত্রাস ও প্রতারণার মাধ্যমে তারা অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট প্রথম আঘাত হানা হয় বঙ্গবন্ধুর স্মৃতির ওপর। ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, যেখানে থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও বলেন, সারাদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। এমনকি বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভও রক্ষা পায়নি। গত প্রায় ১৭ মাস ধরে দেশজুড়ে নৈরাজ্য চলছে, যার মূল লক্ষ্য মুক্তিযুদ্ধ ও তার চেতনা। মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, জাতির পিতার বিরুদ্ধে কুৎসা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে বলেও

অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বাণীতে শেখ হাসিনা বলেন, ১৬ ডিসেম্বরের বিজয়ের চেয়ে বড় কোনো গৌরব এবং স্বাধীন বাংলাদেশের চেয়ে বড় কোনো অর্জন এই জাতির নেই। তাই যত দুঃসময়ই আসুক না কেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আঁকড়ে ধরার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পরাজিত শক্তিকে আবারও পরাজিত করা হবে এবং ১৯৭১ সালের মতো আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ আবার বিজয়ের পথে এগিয়ে যাবে। বাণীর শেষাংশে তিনি দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির