ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড। এমন ঘটনা ঘটেছে ফ্রান্সের অপেশাদার ফুটবলে। যা নজিরবিহীন। মোরবিহাঁ অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। ঘটনাটি স্থানীয় ফুটবলের ইতিহাসে ‘কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, অঞ্চলটির দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ দলের মধ্যে খেলা ২-২ গোলে ড্র হয়। ম্যাচ চলাকালীন সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে দ্রুত তা সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড় ও এক অভিভাবক এতে জড়িয়ে পড়লে

পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানিয়েছে, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এতে মারামারি চরম আকার নেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন। ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে একসঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন। সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের