আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হার দেখে কিউইরা, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এখন আগামীকাল (শনিবার) সিরিজের শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সফরকারীদের হাতে। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তিনি জানান, নিউজিল্যান্ডে তিনি যে ভূমিকায় খেলেন, বাংলাদেশে সেটি কিছুটা ভিন্ন। তাই তিনি নিজের ভূমিকা বুঝে বর্তমান ম্যাচগুলো উপভোগ করার পাশাপাশি দলের জয়ে অবদান রাখার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, তৃতীয় ওয়ানডেতে তার ব্যাটিং নিয়ে তিনি নিজেও কিছুটা অবাক হয়েছেন, তবে সামনে নতুন ম্যাচ থাকায় সেখানে ভালো করার লক্ষ্য রয়েছে। সিরিজ পরিস্থিতি নিয়ে ফক্সক্রফট স্বীকার করেন,

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড জয়ের খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু কয়েকটি ওভারে পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় পিছিয়ে পড়ে। তার মতে, দলের মধ্যে কোনো আতঙ্ক নেই, শুধু ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ছোটখাটো কিছু ভুল ঠিক করতে হবে। শেষ ম্যাচ জিতে সিরিজ সমতা আনার লক্ষ্য নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দল ভালো মানসিক অবস্থায় আছে এবং সবাই ইতিবাচক মনোভাব নিয়েই শেষ ম্যাচে নামবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট