অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে অস্থিরতা বৃদ্ধির শঙ্কায় বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম নতুন রেকর্ড গড়ে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির শঙ্কায় মে মাসে ধীরে চলার নীতি নিয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি বেড়ে বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ১২৬ ডলারে ওঠে। তবে দুপুরের পর কিছুটা কমে যায়। গত চার বছরের মধ্যে এমন রেকর্ড দামের পর মে মাসের শুরুতে বিনিয়োগকারীরা নতুন হিসাব কষতে শুরু করেছেন। জার্মানির ডয়চে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জিম রিড এএফপিকে বলেন, সংঘাত ঘনীভূত হওয়ার আশঙ্কায় তেলের দামও বাড়ছে। বিনিয়োগকারীরা দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা ধরে নিয়েই বাজারের হিসাব কষছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো মে মাসে তুলনামূলক শান্ত সূচির

প্রস্তুতি নিচ্ছে। মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সতর্ক অবস্থান নিয়েছে সুইডেন, নরওয়ে, হাঙ্গেরি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকগুলো। তেলের দাম রেকর্ড ছোঁয়ার পর বৃহস্পতিবার এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে পতন ঘটে। টোকিও এবং হংকংয়ের বাজার নিম্নমুখী সূচক নিয়েই লেনদেন শেষ করে। তবে দিনের শেষদিকে গিয়ে সাংহাইয়ে সূচক কিছুটা বাড়ে। অপরদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সুদের হার অপরিবর্তিত রেখেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। একই পথে হাঁটতে পারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ড। ব্যাংকগুলো সুদের হার নিয়ে কেমন সংকেত দেবে, সেদিকে বিনিয়োগকারীরা নজর রাখছেন বলে জানিয়েছে এএফপি। বিশ্ববাজারে নতুন করে অস্থিরতার শঙ্কা শুরু হয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে অ্যাক্সিওসের একটি প্রতিবেদন প্রকাশের পর। এতে বলা হয়েছে, সম্ভাব্য

নতুন সামরিক পদক্ষেপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করবেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। অপরদিকে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের একটি সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় আছে। যেটি স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের হাতে পৌঁছাতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম