‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
'একজন শ্রমিক থানায় অভিযোগ করতে গেলেই লিখতে খরচ হয় ৩০০ টাকা, থানায় জমা দিতে লাগে আরও ৩০০ টাকা, আইনি সহায়তা নিতে গিয়ে খরচ হয় ৬০০ টাকা। অথচ একজন শ্রমিকের দৈনিক আয় মাত্র ৫০০ টাকা। তাহলে আমরা কীভাবে বিচার পাব, কীভাবে দাঁড়াব?'-এই আক্ষেপের মধ্য দিয়ে নিজের ও সহকর্মীদের বাস্তবতা তুলে ধরেন পটিয়ার দর্জি শ্রমিক ও শারীরিকভাবে কর্মক্ষম মিজানুর রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মে দিবস উপলক্ষে পটিয়া মে দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকরা শুধু কম মজুরির সঙ্গেই লড়াই করে না, বরং ন্যায্য অধিকার আদায়ের পথেও তাদেরকে নানা বাধা পেরোতে

হয়। থানায় অভিযোগ করা থেকে শুরু করে আইনি সহায়তা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে অর্থ খরচের চাপ শ্রমিকদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘আমরা যারা দিন এনে দিন খাই, তাদের পক্ষে এই খরচ বহন করা প্রায় অসম্ভব। ফলে অনেকেই অন্যায়ের শিকার হয়েও নীরবে সহ্য করে যায়। শ্রমিকদের জন্য সহজ ও স্বল্প খরচে আইনি সহায়তা নিশ্চিত না হলে ন্যায়বিচার শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।’ তার মতে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর উচিত শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া। পটিয়া মে দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সংগঠক আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দক্ষিণ জেলা সিপিবির সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ,

অ্যাডভোকেট শওকত আলী, সিহাব উদ্দিন সাইফু, কৃষিবিদ শ্যামল বিশ্বাস এবং উদযাপন পরিষদের সদস্য সচিব মদিনা বেগমসহ অনেকে অংশ নেন। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে একটি লাল পতাকা মিছিল পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার