সুখবর পেলেন বাংলাদেশ দলের একাধিক তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

সুখবর পেলেন বাংলাদেশ দলের একাধিক তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার। র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন, লিটন দাস আর অলরাউন্ডার র‍্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ। আজ বুধবার আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে এসব তথ্য জানা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পথে মোট ১৮ উইকেট নিয়েছেন রানা, শরীফুল ও মোস্তাফিজ। এর মধ্যে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া রানা ১৬ ধাপ এগিয়েছেন, তার বর্তমান অবস্থান ৪৮। তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া শরীফুল এগিয়েছেন ১১ ধাপ, এই মুহূর্তে আছেন ২৮তম পজিশনে। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া

মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪১তম স্থানে। সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনও র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এ ব্যাটসম্যান এখন ৩২তম স্থানে। এছাড়া একটি ফিফটিসহ ৩ ম্যাচে ১২৯ রান করা লিটন এগিয়েছেন ১৫ ধাপ, বর্তমান অবস্থান ৬৫তম। ব্যাটিং-বোলিং দুটির সমন্বয়ে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন অধিনায়ক মিরাজ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ৩৬ রান ও ২ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার ও মোহাম্মদ নবীর রেটিং ২৭৫ করে। ৩২৯ রেটিং নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ২৭৬ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা। বাংলাদেশ ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট