একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
​১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠতম অধ্যায়। এই জনযুদ্ধের প্রতিটি ধাপে অসংখ্য মানুষ তাদের রক্ত ও শ্রম দিয়ে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে স্বাধীনতার দীর্ঘ সময় পরেও স্বাধীনতাবিরোধী রাজনৈতিক স্বার্থান্বেষী মহল মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এখনও। সম্প্রতি সমঝোতার সংসদের তথাকথিত বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) সম্পর্কে যে ধৃষ্টতাপূর্ণ এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন তা কেবল ঐতিহাসিক সত্যের অপলাপই নয় বরং এটি তাকে সরাসরি স্বাধীনতা বিরোধীদের মুখপাত্র হিসেবে জাতির সামনে চিহ্নিত করেছে আবারো। তিনি দাবি করেছেন যে মুজিব বাহিনী অন্তর্ঘাত তৈরির

জন্য গঠিত হয়েছিল এবং তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি। এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার সেই সব বীর সন্তানদের চরম অপমান যারা সরাসরি যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন। ​ঐতিহাসিক তথ্যানুযায়ী মুজিব বাহিনী ছিল একটি উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা বাহিনী। ভারতীয় সামরিক বাহিনীর মেজর জেনারেল সুজন সিং উবানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেরাদুনের পার্বত্য অঞ্চলে এই বাহিনীর সদস্যদের কঠোর সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মান এতই উন্নত ছিল যে এই বাহিনীর প্রতিটি সদস্যকে একেকজন বিশেষ যোদ্ধা হিসেবে গড়ে তোলা হয়েছিল। দালিলিক প্রমাণ বলছে মুজিব বাহিনী কেবল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধই করেনি বরং যুদ্ধের শেষ পর্যায়ে ঢাকা চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের পাকিস্তানি রসদ

সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বিজয়ের পথ প্রশস্ত করেছিল। ​নাহিদ ইসলাম দাবি করেছেন যে মুজিব বাহিনী আওয়ামী লীগ ব্যতীত অন্য রাজনৈতিক পক্ষের লোকদের হত্যা করেছিল। এটি মূলত ইতিহাসের একটি জঘন্য বিকৃতি। মুজিব বাহিনী গঠিত হয়েছিল বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে এবং তাদের লক্ষ্য ছিল একটি নির্দিষ্ট কমান্ডের অধীনে মুক্তিযুদ্ধকে পরিচালনা করা। যুদ্ধের ময়দানে তাদের বীরত্বগাথা আজও দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে। মূলত যারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল নাহিদ ইসলাম আজ তাদেরই ভাষা ব্যবহার করে নিজের স্বরূপ উন্মোচন করেছেন। ​পরিশেষে এটি স্পষ্ট যে মুজিব বাহিনী ছিল মহান মুক্তিযুদ্ধের এক অনিবার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। দালিলিক প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এই

বাহিনীর অবদান অনস্বীকার্য। নাহিদ ইসলামের মতো স্বাধীনতা বিরোধীদের মুখপাত্ররা যতই মিথ্যাচার করুক না কেন ইতিহাসের সত্যকে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। মুজিব বাহিনীর বীরত্ব গাঁথা বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরকাল অম্লান থাকবে। আকিব হোসেন জাবির তরুন লেখক, ছাত্রনেতা এবং আইন বিভাগের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?