আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ July, ২০২৬

আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৬ |
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ব্যক্তিকে হত্যা করা সম্ভব হলেও মানুষের ভেতরের আদর্শকে কখনোই বুলেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না। এই বাকযুদ্ধ শুরু হয় মূলত মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর কাছে দেওয়া ট্রাম্পের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্প জানান, তিনি খামেনির জানাজার ওপর কড়া নজর রাখছিলেন এবং সেখানে ইরানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, তারা সবাই সেখানে উপস্থিত ছিল। মাত্র একটি আঘাতেই আমরা সবাইকে একবারে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে পরবর্তীতে আলোচনা

করার মতো আমাদের আর কেউ থাকবে না। ট্রাম্পের এই পরোক্ষ হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই ঔদ্ধত্যের সমালোচনা করে বলেন, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন সত্য, কিন্তু বাস্তবে আপনারা একটি সুগন্ধির বোতল ভেঙে ফেলেছেন—যার ফলে সেই সুবাস এখন চারদিকে আরও বেশি ছড়িয়ে পড়েছে। মার্কিন রাজনৈতিক সংস্কৃতি ও ইতিহাসের সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষে এই গভীর তাত্ত্বিক বিষয়টি অনুধাবন করা সম্ভব নয়। কারণ হিসেবে ইরান দাবি করে, মার্কিন নেতৃত্বের না আছে কোনো প্রাচীন সভ্যতা, না আছে কোনো সমৃদ্ধ ইতিহাস বা নৈতিক মর্যাদা। এই

পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের ভূরাজনৈতিক ও আদর্শিক সংঘাত আরও একবার প্রকাশ্যে এলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা