‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ July, ২০২৬

‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৬ |
৪০ বছর পর মেক্সিকোয় খেলতে নামছে ইংল্যান্ড। শেষ বার খেলেছিল ১৯৮৬ সালের বিশ্বকাপ। যেবার দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ গোলে হেরেছিল। সেই ইংল্যান্ড দলের গোলকিপার পিটার শিলটন জানালেন, ওই ঘটনা তিনি ভুলে গিয়েছেন। তবে এটুকু বলে মনে আছে, সেই ম্যাচের পর লোকে প্রশ্ন করেছিল, কেন তিনি ম্যারাডোনার মাথা ভেঙে দেননি? মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়ার্টারের ম্যাচে ইংল্যান্ড নামার আগে ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন শিলটন। তার কথায়, ‘আমি ব্যাপারটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। ৪০ বছর হয়ে গিয়েছে। গত কয়েক বছরে অনেক বার বুয়েনোস আইরেস গিয়েছি। ওখানকার লোকেরা খুব ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে। কিন্তু ভেতরে ভেতরে এগিয়ে যাওয়াই ঠিক মনে করেছি। ম্যারাডোনাও আজ

আমাদের সঙ্গে নেই।’ ইংল্যান্ডের হয়ে ১২৫টি ম্যাচ খেললেও ওই একটি ঘটনা শিলটনের জীবনে কলঙ্কের সমান। তিনি বলেছেন, ‘এখনও লোকে আমাকে বলে, কেন সেদিন ম্যারাডোনার মাথা আমি ভেঙে দেইনি। ওরা আসলে পরিস্থিতি বুঝতে পারে না। ওটা করলে আমরা পেনাল্টি হজম করতাম এবং আমাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হত। আমি আগে বল লোফার চেষ্টা করেছিলাম। তাই ম্যারাডোনা ঘুষি মেরে বল গোলে ঢুকিয়ে দেয়। না হলে হেডই করত।’ শিলটনের মতে, তাকে যেভাবে সমালোচনা করা হয়েছিল তার কোনও দরকার ছিল না। কারণ ওই পরিস্থিতিতে সেকেন্ডের ভগ্নাংশ সময়ে সিদ্ধান্ত নিতে হয়। শিলটনের কথায়, ‘গোল বাঁচাতে গিয়ে যদি কারও সঙ্গে ধাক্কা লাগে তা নিয়ে ভাবি না। কিন্তু সেই

পরিস্থিতিতে যদি কাউকে ফাউল করে বাইরে চলে যেতাম তাহলে খুব খারাপ গোলকিপিং হত। রেফারি এবং লাইন্সম্যান ছাড়া গোটা স্টেডিয়াম সেদিন হ্যান্ডবলটা দেখতে পেয়েছিল। আসলে জিততে দেওয়া হয়নি। সকলেই সত্যিটা জানে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান