ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল
বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা
চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া
বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই
মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল
ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি?
শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে হারলেও আগমনের বার্তা শুনিয়েছে কেপ ভার্দে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়েছে চোখে চোখ রেখে। আর দলটির এতদূর আসার পেছনে যার একচ্ছত্র অবদান, সেই ভোজিনিয়া যেন হেরেও খুশি।
কেপ ভার্দের গোলরক্ষকের জন্য এক স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কাছ থেকে পেয়েছেন প্রশংসা, আলিঙ্গন এবং এমন কিছু কথা, যা তার কাছে হয়ে থাকবে আজীবনের সেরা স্মৃতিগুলোর একটি।
ভোজিনিয়া বলেন, ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম... তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন ‘তুমি অসাধারণ খেলেছ, তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত।’
তিনি আরও যোগ করেন, মেসির মতো কারও কাছ থেকে এমন কথা শোনা আমার
কাছে অনেক বড় কিছু। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম ‘ধন্যবাদ লিও, তুমিই সেরা। ভোজিনিয়া বলেছেন, এরপর আমি তাকে জার্সি বদল করার অনুরোধ করলাম... লিও বললেন যে সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি আমাকে তার জার্সিটি দিয়ে দেবেন। দলে হেরে গেলেও মেসির এই সহমর্মিতা আজীবন মনে রাখবেন ভোজিনিয়া। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, এমন মুহূর্তগুলো হৃদয়ে চিরকালের জন্য অমলিন হয়ে থাকে। জয়-পরাজয়ের হিসাব দূরে রাখলে ভোজিনিয়ার জন্য ম্যাচটি ছিল স্বপ্নপূরণের মতো। ছোটবেলা থেকে যাকে অনুসরণ করে বড় হয়েছেন, সেই মেসির প্রশংসা পাওয়ার পাশাপাশি তার জার্সিও উপহার হিসেবে পেয়েছেন।