পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
বাজারে এখনও নতুন দরের বোতলজাত সয়াবিন তেল আসেনি। ব্যবসায়ীদের কাছে এখন যে মজুত রয়েছে, তা আগের দামে কেনা। কিন্তু সরকার দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পরই ব্যবসায়ীরা পুরোনো মজুত করা ভোজ্যতেল নতুন দরে বিক্রি শুরু করেছেন। ভোক্তাদের অভিযোগ, রোজার পর থেকেই কোম্পানি ও ডিলাররা তেলের সরবরাহ কমিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছিল। দাম বাড়ার গুঞ্জন উঠলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী মজুত শুরু করেন। তারা এতদিন দাম বাড়ানোর অপেক্ষায় ছিলেন। নতুন দাম ঘোষণার পর সেই মজুত তেলই এখন বাড়তি দামে ছাড়ছেন। বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং আমদানিকারকদের দাবির মুখে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের

দাম চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ থেকে চার টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৭৫ টাকা। তবে বাজারের প্রকৃত চিত্র ভিন্ন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, মিরপুরসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, তেলের সরবরাহ স্বাভাবিক। তবে বাজারে নতুন দরের বোতল ও খোলা তেল এখনও আসেনি। কিন্তু খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা তাদের কাছে মজুত থাকা তেল নতুন দরে বিক্রি করছেন। কেউ কেউ বোতলের গায়ে থাকা আগের দাম ঘষে তুলে ফেলেছেন। রাজধানীর বিভিন্ন স্থানে

পাঁচ লিটারের পুরোনো বোতল কেউ ৯৬০, কেউ ৯৭০ টাকায় বিক্রি করছেন। এক-দুই লিটারের বোতলও নির্ধারিত দরের চেয়ে ১০ টাকার মতো বেশি নিচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের লিটার ১৯২ থেকে ১৯৫ টাকা ও পাম অয়েলের লিটার ১৮৪ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল কারওয়ান বাজার থেকে ৯৭০ টাকায় পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল কিনেছেন গৃহিণী সাজেদা বেগম। তিনি বলেন, বোতলের গায়ে লেখা ৯৫৫ টাকা, দোকানদার রাখল ৯৭০ টাকা। আগের তেলই বেশি দামে কেনা লাগল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম