ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের সদস্য (সিনেটর) ও ডেমোক্র্যাট নেতা রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানে ফের সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রশাসনের বিভিন্ন ব্রিফিং ও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এমন কথা জানিয়েছেন। সিএনএন-এর সাংবাদিক এরিন বারনেটকে দেওয়া সাক্ষাৎকারে ব্লুমেন্থাল বলেন, ‘আমি যেসব ব্রিফিং পেয়েছি এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে, তাতে একটি সামরিক হামলার প্রবল সম্ভাবনা আছে।’ বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করেন এই মার্কিন সিনেটর বলেন, এটি আমেরিকান সেনাদের ঝুঁকির মুখে ফেলতে পারে। ব্যাপক হতাহতের আশঙ্কা আছে। হামলার নির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি ব্লুমেন্থাল। তিনি বলেন, ‘আমি খুব বিস্তারিত বলতে পারছি না, কারণ এই ব্রিফিংগুলোর অন্তত একটি

অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে দেওয়া হয়েছে। ঠিক কখন হামলা হবে তা নিশ্চিত করে বলছি না। তবে সম্ভাব্য পরিকল্পনা হিসেবে এটি আলোচনার টেবিলে আছে।’ ব্লুমেন্থাল আরও বলেন, এমনটা হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ অভিযানের সঙ্গে যুক্ত সামরিক কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা করছেন। ইরানকে একটি চুক্তি স্বাক্ষরে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে তাঁকে ব্রিফ করবেন পেন্টাগনের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর