ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত অতি গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১’ ঘিরে আবারও শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের ঝড়। গত ২৯ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ওই এলাকায় একাধিক ভূমিকম্পের রিপোর্ট সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা দাবি—যার মধ্যে রয়েছে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগও। যদিও এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত ‘এরিয়া ৫১’ নামক অতি গোপন মার্কিন বিমানঘাঁটির আশপাশে গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় অন্তত ১৭টি ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৪.৪ এর কাছাকাছি। রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল এরিয়া ৫১ ঘাঁটি থেকে

কয়েক মাইল দূরে এবং প্রায় ২.৫ মাইল গভীরতায় অবস্থান করছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম রহস্যময় এই সামরিক ঘাঁটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া ও গুজব। অনেকেই দাবি করছেন, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গোপনে কোনো অস্ত্র—সম্ভবত পারমাণবিক পরীক্ষা—চালিয়ে থাকতে পারে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে এবং রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়েই এরিয়া ৫১-এ ১৭টি ভূমিকম্প দেখা যাচ্ছে।” যদিও এসব দাবি ও ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সাধারণত এরিয়া ৫১ এলাকায় সামরিক কার্যক্রম, ভূগর্ভস্থ পরীক্ষা বা প্রাকৃতিক ভূতাত্ত্বিক কারণেও এ ধরনের ছোট কম্পন

হতে পারে বলে ব্যাখ্যা দিয়ে থাকেন। এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে, তবে প্রকৃত কারণ নিয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। সূত্র: দ্য ডেইলি মেইল, হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল