পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব বেশ গভীর। মঙ্গলবার (২২ অক্টোবর) ভারতীয় প্রধানমন্ত্রী কাজানে ব্রিকসের সম্মেলনে যোগ দিতে গেলে তা আরও একবার প্রমাণ করলেন পুতিন। এ দিন পুরোনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরেন। সামিটের এক ফাঁকে বসেন বৈঠকে। সেখানেই পুতিনের কথায় হাসিতে ফেটে পড়তে দেখা যায় মোদিকে। ভিডিও ফুটেজে দেখা যায়, পুতিনকে জড়িয়ে ধরছেন মোদি। এর আগে চলতি বছরের শুরুর দিকেও পুতিনকে জড়িয়ে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখন এ নিয়ে পশ্চিমা নেতাদের কটু কথা শুনতে হয় মোদিকে। দুই দেশের বন্ধুত্বকে জোরদার করতে কাজানে একটি কনস্যুলেট জেনারেল খোলার ভারতীয় সিদ্ধান্তের প্রশংসা করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের প্রশংসা শুনে ইউক্রেন

সংকট সমাধানে নিজের সমর্থনের কথা ব্যক্ত করেন মোদি। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, কাজানে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও উন্নত করতে এবং এর কাঠামোর মধ্যে থেকেই বহুমুখী সহযোগিতা জোরদারের লক্ষ্যে আমাদের অবশ্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এমন একটি সম্পর্ক রয়েছে যে, আমি মনে করি আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমি যেমন বলেছি, আমরা বিশ্বাস করি যে, সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। আমরা শান্তি ও স্থিতিশীলতার প্রাথমিক প্রতিষ্ঠাকে পূর্ণ সমর্থন করি। আমরা আমাদের সব প্রচেষ্টায় মানবতাকে প্রথমে রাখি এবং আমরা ভবিষ্যতে যে কোনো উপায়ে সাহায্য করতে

প্রস্তুত আছি। রাশিয়ার সঙ্গে ভারত, নিজের সম্পর্ক আরও উন্নত করতে চায়। আর দুই দেশের নাগরিকদের মধ্যেও যাতায়াত ও ব্যবসা যেন আরও সহজ হয়, তাই গেল জুলাইয়ে মোদি কাজান ও ইয়েকাটেরিনবার্গে দুটি কূটনীতিক মিশন খোলার কথা জানিয়েছিলেন। এখন চলতি ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে দুই বন্ধুর বৈঠকে সেই প্রতিশ্রুতি রক্ষায় সিলমোহর মারলেন মোদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের