পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
যুব এশিয়া কাপের গ্রুপপর্বের খেলা গতকাল বুধবার (০৪ ডিসেম্বর, ২০২৪) শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে দুই গ্রুপ থেকে মোট চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ টিকিট পেয়েছে শেষ চারের। শুক্রবার থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে পাকিস্তানকে। যারা ‘এ’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এসেছে শেষ চারে। দুবাইতে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের যুবারা ৪৩ রানে হারায় ভারতকে। এরপর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় ৬৯ রানে। গতকাল শেষ ম্যাচে জাপানের বিপক্ষে তারা জয় পেয়েছে ১৮০ রানের

বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেটে ২৪৩ রান করে। জবাবে জাপান ২৮.৩ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের মোহাম্মদ হুজাইফা ৬.৩ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে ৫টি উইকেট নেন। বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের যুবারাদের হারায় ৪৫ রানে। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয় পায় ৫ উইকেটে। আর তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যায় মাত্র ৭ রানে। অপর সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও ভারত। শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে। অন্যদিকে ভারত এসেছে গ্রুপ রানার্স-আপ হয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ ২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা বিশ্লেষণঃ গনহত্যার দায় ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’ এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির! সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫% নববর্ষ কবে থেকে শুরু ও বাংলা মাসের নামকরণ কীভাবে হলো দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ, আসছে আরও দুই ডিজেলের চালান নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা বৈশাখের শোভাযাত্রা ৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প