দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬

দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬ |
দক্ষিণ লেবাননের রণাঙ্গনে যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনা সংঘাতকে করে তুলেছে আরও উত্তেজনাপূর্ণ। ইসরায়েলের সূত্রগুলোর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ লেবাননে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। সীমান্ত-এলাকায় সংঘর্ষ জোরদারের মধ্যে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের এক সেনা নিহত ও তিন জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে। এদিকে হিজবুল্লাহর সূত্রগুলো সম্প্রতি লেবাননের আবাসিক এলাকাগুলোয় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর দিয়েছে। এইসব হামলায় অন্তত ৩৪ লেবাননি শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের ময়দানের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাদের ৯৮ নম্বর ডিভিশন সীমান্তবর্তী শহর বিনতে যোবাইল, মারুন আর রাস ও এইনাসাসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ

ও অগ্রযাত্রা জোরদার করেছে; এইসব এলাকায় গত কয়েক দিনে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে হানাদার ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এরইমধ্যে ইসরায়েলি বাহিনী গতকাল (সোমবার) ঘোষণা করেছে যে তাদের বাহিনী বিনতে যোবাইল শহর ঘেরাও করে ফেলেছে, যদিও রণাঙ্গনে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে খবর আসছে। হিজবুল্লাহর মহাসচিব এক ঘোষণায় সীমান্ত-সংলগ্ন শহরগুলো থেকে ইসরায়েলের নাগরিকদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র: পার্সটুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও