সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫% – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫%

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
বঙ্গোপসাগরের নীল জলরাশি যেন এখন রুপালি শস্যের খনি। জেলি ফিশের উপদ্রব আর জ্বালানি সংকটের মেঘ কাটিয়ে চট্টগ্রাম উপকূলে বইছে ইলিশের উৎসব। মৎস্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় ইলিশ আহরণ বেড়েছে কয়েক গুণ। কিন্তু এই রূপালি ঝিলিক এখনো সাধারণ মানুষের হেঁশেল পর্যন্ত পৌঁছাতে পারছে না; সাগরে জোগান বাড়লেও বাজারের ‘আগুন’ দাম অপরিবর্তিত। সরকারি তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসেই ইলিশ আহরণ গত অর্থবছরের তুলনায় প্রায় আড়াই গুণ বেড়েছে। বিশেষ করে মার্চ মাসে আহরণের চিত্রটি ছিল চমকপ্রদ। গত ২০২৪-২৫ (মার্চে) আহরণের পরিমাণ ছিল মাত্র ৫০ টন। এ বছর মার্চে আহরিত হয়েছে প্রায় ৫০৮ টন। চট্টগ্রামের পতেঙ্গা, সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারা উপকূলের জেলেদের জালে

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কুতুবদিয়া চ্যানেল ও সাঙ্গু নদ থেকে শুধু মার্চ মাসেই আহরিত হয়েছে ১৬৭ টন মাছ। বাজারে নেই স্বস্তি আহরণ বাড়লে দাম কমার চিরাচরিত নিয়ম খাটছে না এবারের বৈশাখী বাজারে। টিসিবির তথ্যমতে, গত এক বছরে ইলিশের দাম উল্টো ১৫% বৃদ্ধি পেয়েছে। আজ ১৩ই এপ্রিল, সোমবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী কমপ্লেক্স বাজারে গিয়ে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ১,১০০ থেকে ২,৪০০ টাকা পর্যন্ত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে ইলিশের কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম রাখা রুখতে কঠোর অবস্থানে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানিয়েছেন, বাজার ও আড়তগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোনো অসাধু

চক্র মজুতদারি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতি দুহাত ভরে দিলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর মৌসুমী চাহিদার মারপ্যাঁচে সাধারণ মানুষের কাছে ইলিশ যেন এক দূর আকাশের তারা। সাগরে ইলিশের আধিক্য শেষ পর্যন্ত উৎসবের মৌসুমে মধ্যবিত্তের পাতে পৌঁছাবে কি না, তা-ই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল