পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রাম প্রসাদ সরকার (৩৬) টাঙ্গাইল জেলার বাসিন্দা। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গাড়িটিতে পাঁচ বাংলাদেশি নাগরিক ছিলেন। রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত চারজনকে দ্রুত উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতলে ভর্তি করা হয়। আহতদের বয়স ৩১ থেকে ৪৯ বছরের মধ্যে বলে জানা গেছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পর্তুগালের

আলগার্ভ রেললাইনের পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষ হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। ঘটনাস্থলে প্রায় ৩০ জন উদ্ধারকর্মী, ১১টি জরুরি যানবাহন এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। দমকল বাহিনী, জরুরি চিকিৎসা বিভাগ ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা