বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে একটি ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অভিবাসীবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই দাঙ্গায় শহরে বসবাসকারী প্রায় পাঁচ হাজার বাংলাদেশি ঘরবন্দি অবস্থায় দিন পার করছেন। একটি বাংলাদেশি পরিবারের বাসায় সরাসরি হামলা ও ব্যাপক ভাঙচুরের পর পুলিশ এসে তাদের মাত্র এক মিনিটের মধ্যে বাসা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। ঘটনার সূত্রপাত গত ৮ই জুন। বেলফাস্টের স্থানীয় শ্বেতাঙ্গ বাসিন্দা স্টিফেন ওগিলভিকে ছুরি দিয়ে মারাত্মকভাবে আহত করেন সুদান থেকে আসা একজন অভিবাসী। হামলায় গুরুতর আহত ওগিলভি একটি চোখ হারিয়েছেন। পুলিশ ওই সুদানি নাগরিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বেলফাস্ট

জুড়ে দাঙ্গা শুরু হয়। প্রথমে রাস্তাঘাট, দোকান, গাড়ি ও বাসে আগুন দেওয়া হয়। রাতের দিকে সহিংসতার লক্ষ্যবস্তু হয় অভিবাসীদের বাড়িঘর। প্রথম রাতেই ১৩টি বাড়ির বাসিন্দাদের বের করে দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়েছে। এই সহিংসতায় সরাসরি ক্ষতির শিকার হয়েছে একটি বাংলাদেশি পরিবার। রাত নয়টার দিকে ২৫ থেকে ৩০ জন মুখোশধারী ব্যক্তি তাদের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বাসার মালিক আব্দুল আলিম জানান, পুলিশ ডাকার ৩০ থেকে ৪০ মিনিট পর এসে তাদের এক মিনিটের মধ্যে বাসা থেকে বের করে অন্য এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যায়। দুই বেডরুমের সেই ফ্ল্যাটে এখন তিনটি পরিবারের আট সদস্য

গাদাগাদি করে আছেন। নিজেদের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আব্দুল আলিম বলেন, ‘ভয়াবহ অবস্থা চারদিকে। আমরা প্রায় ৫ হাজার বাংলাদেশি অবরুদ্ধ অবস্থায় আছি। মনে হচ্ছে আমাদের ঘিরে ফেলা হয়েছে চারদিক থেকে।’ বিশ্লেষকরা বলছেন, এই সহিংসতার পেছনে শুধু ছুরিকাঘাতের ঘটনাটিই দায়ী নয়। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন বৃদ্ধি, অর্থনৈতিক চাপ, সামাজিক অসন্তোষ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উসকানিমূলক তথ্য মিলিয়ে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, একটি অপরাধের দায় কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা অভিবাসী সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’