পরমাণু বোমা হামলা থেকে বাচঁতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪
     ৫:২৪ অপরাহ্ণ

পরমাণু বোমা হামলা থেকে বাচঁতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ৫:২৪ 113 ভিউ
পরমাণু বোমা থেকে বাঁচতে রাশিয়া ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র ‘কিউবি-এম’ তৈরী করছে। এ আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমার বিস্ফোরণের শকওয়েভ ও তেজস্ক্রিয়তাসহ বিভিন্ন হুমকি থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। এদিকে গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য আইন আরও শিথিল করেছে। বুধবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রাকৃতিক, মানবসৃষ্ট, বোমার বিস্ফোরণ, ভবনের ধ্বংসাবশেষ, বিপজ্জনক রাসায়নিক এবং অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা দেবে এ আশ্রয়কেন্দ্র। জানা গেছে, ‘কিউবি-এম’ আশ্রয়কেন্দ্র দেখতে একটি শক্তিশালী শিপিং কন্টেইনারের মতো। এতে দুটি রুম রয়েছে- একটি ৫৪ জন মানুষ থাকতে পারবে। অন্য রুমে প্রযুক্তিগত যন্ত্রপাতি রাখা হবে। এছাড়া

এ আশ্রয়কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সুবিধা যোগ করা যাবে। এদিকে রাশিয়া তাদের এই পদক্ষেপের ব্যাপারে স্পষ্ট করেনি। তবে, রাশিয়া এমন সময় এই আশ্রয়কেন্দ্র তৈরী করছে, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখন্ডে হামলার অনুমতি দেন। এতে মার্কিন এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছে। এইদিকে গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, মোবাইল আশ্রয়কেন্দ্র একটি বহুমুখী কাঠামো, যা প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপদ থেকে মানুষকে সুরক্ষা দেয়। এটি নাগরিকদের নিরাপত্তা উন্নত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সহজেই ট্রাকে পরিবহনযোগ্য এবং পানীয় জলের সংযোগের উপযোগী। এমনকি রাশিয়ার বিশাল উত্তরাঞ্চলের তুষারাচ্ছন্ন এলাকাতেও এটি স্থাপন করা সম্ভব বলে প্রতিষ্টানটি উল্লেখ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা