পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে পদ্মা নদীর চরখানপুর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করেন স্থানীয়রা। মৃতরা হলেন– চর মাজারদিয়া গ্রামের এনামুলের ছেলে মো. রাজু (২২), এন্তাজুলের ছেলে মো. সবুজ (২০), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮) এবং কালামের ছেলে মো. ফারুক (১৯)। তারা সবাই চর মাজারদিয়ার বাসিন্দা। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে রাজশাহী শহরের ওপারে ভারতীয় সীমান্তের কাছে চর মাজারদিয়াসংলগ্ন পদ্মা নদীতে স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এলাকাবাসী জানান, ডুবে যাওয়া ওই ছোট নৌকায় ১৬ শ্রমিক ছিলেন। তারা মিডলচরে টমেটোর জমিতে কাজ করে ফিরছিলেন। ১২ জন সাঁতরে তীরে

উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। সোমবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় সার্ভিসের ডুবুরি দল। নদী উত্তাল ছিল। লাশ ভেসে ওঠার খবর পেয়ে স্থানীয়রা রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর চরখানপুরে প্রথমে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করেন। রাত ২টার দিকে উদ্ধার হয় সবুজ ও ফারুকের মরদেহ। সবুজের ভগ্নিপতি মোজারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছিলাম। মরদেহ উদ্ধারের পর গতকাল সকালে চর মাজারদিয়ারে জানাজা শেষে চারজনকে দাফন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু