ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ |
যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানির তালিকায় ঘাপলার দায়ে জামায়াতে ইসলামীর দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন— উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা। জানা গেছে, সরকারি ভাতা সুবিধার জন্য করা তালিকা থেকে প্রকৃত ইমাম-মুয়াজ্জিনদের বাদ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নাম ঢুকিয়ে দেওয়ার কাজ করেছিলেন স্থানীয় জামায়াত নেতারা। এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর বেকায়দা অবস্থায় পড়ে জামায়াতে ইসলামী। পড়ুন: প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম সারাদেশে ‘সৎ লোকের শাসন’ চাওয়া দল জামায়াতের নেতাদের এমন দুর্নীতি-অনিয়ম ও ভ্রষ্টাচারের ঘটনায় যুদ্ধাপরাধী দলটির সমর্থকরাও সমালোচনার মুখে পড়েন। কেশবপুরের ঘটনায়

তড়িঘড়ি নিজেদের ভাবমূর্তি রক্ষায় দুই নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা জামায়াতে ইসলামীর কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না। দলীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অভিযুক্ত নেতারা অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেয় উপজেলা জামায়াত। এ ব্যাপারে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, অনিয়মের অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে

সরিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি দিল্লিতে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত পাঠ্যপুস্তক ছাপার প্রাক্কলিত দর ফাঁস, সমঝোতায় কাজ ভাগ-বাটোয়ারা, অতিরিক্ত ব্যয় ২৫২ কোটি টাকা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন হৃদয় ও জাকের বিশ্লেষণ: শেখ হাসিনা সরকারের সময় ০.৬ শতাংশ, এখন মেট্রোরেলের নতুন ঋণে সুদ ৩ শতাংশের ওপরে, কঠিন হয়েছে শর্তও পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বন্দি, কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা