তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬ |
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ার ক্ষোভে এক ডিলারের গোডাউনের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকেরা। রোববার সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, রোববার সকাল থেকেই সার নিতে ওই ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্টের দরজা না খোলায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে কৃষকেরা গোডাউনের দরজা ভেঙে ভেতরে ঢুকে সার নিয়ে যান। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন বলেন, গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হয়েছে। এর মোট পরিমাণ ৯ হাজার ৮৫০ কেজি। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। ওসি বলেন, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদা প্রায় চার হাজার বস্তা। বিপরীতে মোট বরাদ্দ হয়েছে ১ হাজার ৩২০ বস্তা। এর মধ্যে উত্তোলনও হয়েছে আরও কম। তার ভাষ্য, ডিলার কৃষকদের চাহিদা অনুযায়ী সার দিতে গড়িমসি করছিলেন। এতে কৃষকদের মধ্যে সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই তারা গোডাউন ভেঙে সার নিয়ে যান। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল ১

হাজার ৩২০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ পেয়েছিলেন। ঘটনার সময় তার গোডাউনে ৩৪০ বস্তা সার মজুত ছিল। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, ভূরুঙ্গামারীতে সারের কোনো সংকট নেই। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ছিল ৬৮০ টন। সেই পরিমাণ সার তারা পেয়েছেন এবং বিতরণও চলছে। কৃষি কর্মকর্তা বলেন, ‘কৃষকদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়ে থাকতে পারে। কৃষকেরা আতঙ্কে এমন ঘটনা ঘটিয়েছেন।’ তিনি বলেন, কৃষকদের সচেতন করা হচ্ছে এবং সার নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তাদের আশ্বস্ত করা হচ্ছে। লুট হওয়া বাকি সার উদ্ধারেরও চেষ্টা চলছে। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, কিছু উচ্ছৃঙ্খল মানুষ আতঙ্ক ছড়িয়ে গোডাউনের দরজা

ভেঙে সার নিয়ে গেছে। কিছু সার উদ্ধার হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিএনপি আমলে সার নিয়ে কৃষক আন্দোলনের নজির বাংলাদেশে সার নিয়ে কৃষকের ক্ষোভ ও আন্দোলনের পুরোনো ইতিহাস রয়েছে। বিএনপির শাসনামলে ১৯৯৫ সালের মার্চে বোরো মৌসুমে সারের তীব্র সংকটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় কৃষকেরা বিক্ষোভে নামেন। সরকার নির্ধারিত দামে সার না পাওয়া, সার ও কৃষি উপকরণের সংকট এবং মূল্যবৃদ্ধি নিয়ে তখন ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। ওই সময় সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের

ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ১৮ কৃষক নিহত হওয়ার কথা সরকারি কৃষি তথ্য সার্ভিসের একটি প্রকাশনাতেও উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ১৫ই মার্চ ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ ঢাবির হলে কমিটির বদলে সমন্বয়ক দিল শিবির, মিশ্র প্রতিক্রিয়া মমতার রাজনৈতিক জীবনের অভিশপ্ত দিন শুক্রবার, খোয়ালেন দলীয় নাম ও প্রতীক আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক ১০ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন মূল্যস্ফীতি কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, গুদামে ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬, আহত অন্তত ৫০