অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬ |
ঝালকাঠির রাজাপুরে দাপ্তরিক কোনো অনুমতি ছাড়াই এবং জনগণের চলাচলের বিকল্প ব্যবস্থা না করে একটি জনগুরুত্বপূর্ণ আয়রন ব্রিজের লোহার মালামাল তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন আকনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়দের বাধার মুখে এলজিইডি কর্তৃপক্ষ সেতুর বীম ও মালামালের তালিকা (সিজার লিস্ট) তৈরি করে জিম্মায় নিয়েছে। গত ২১ আগস্ট উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবুনিয়া এলাকার এদবর খালের ওপর থাকা পুরোনো আয়রন ব্রিজটির বীমসহ বিভিন্ন মালামাল খুলে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন। সেতুটি দীর্ঘদিন ধরে উত্তর তারাবুনিয়াসহ আশপাশের প্রায় চারটি গ্রামের কয়েকশত মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ছিল। প্রতিদিন শিক্ষার্থী, নারী ও

বৃদ্ধসহ নানা পেশার মানুষ এই সেতু দিয়ে পারাপার হতেন। পুরোনো সেতুর কিছু স্লাব ভেঙে যাওয়ায় স্থানীয়রা এতদিন সেখানে সুপারি গাছ ফেলে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন। তবে কোনো বিকল্প পারাপারের ব্যবস্থা না করে এক রাতে ব্রিজের মূল অবকাঠামো খুলে নেওয়ায় বর্তমানে চার গ্রামের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মামুন আকন জানান, “সেতুর মালামাল তুলেছি পরিষদে জমা দেওয়ার জন্য। ইউপি চেয়ারম্যান ও নারী ইউপি সদস্যের অনুমতি নিয়েই মালামাল তুলেছি।” বিনা অনুমতিতে এটি কেন করা হলো—প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এলাকাটিতে তিনি সামাজিক কাজ করেন বলে এমনটা করেছেন। তবে তার দাবিকে পুরোপুরি সত্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন সাতুরিয়া ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু। তিনি বলেন, “আমি কাউকে ব্রিজের বীম ও মালামাল তুলে নেওয়ার অনুমতি দিইনি। সরকারি স্থাপনার মালামাল সরাতে হলে পরিষদের রেজুলেশন লাগে। মানুষের বিকল্প ব্যবস্থা না করে মালামাল খুলে নেওয়ার কোনো অধিকার তার নেই।” এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ স্পষ্ট করেন যে, দল এসব কর্মকাণ্ডকে মোটেও সমর্থন করে না। অপরাধ প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এস এম জিয়াউল হক জানান, মালামাল সরানোর পূর্বে কোনো দাপ্তরিক অনুমতি নেওয়া হয়নি। খবর পেয়ে তারা ঘটনাস্থলে লোক পাঠিয়ে সিজার লিস্ট তৈরি করে মালামালগুলো স্থানীয় গ্রাম পুলিশ হেমায়েতের জিম্মায়

ইউনিয়ন পরিষদে রাখার ব্যবস্থা করেছেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ