নীরবে বাগদান, মুখ খুললেন ডুয়া লিপা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

নীরবে বাগদান, মুখ খুললেন ডুয়া লিপা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। গুঞ্জন ছিল, তিনি ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বাগদান সেরেছেন। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই পপ তারকা নিজেই, নিশ্চিত করলেন তাদের বাগদানের খবর। গত বছরের শেষ দিকে ডুয়া লিপার অনামিকায় একটি আংটি দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন দানা বাঁধছিল—তবে কি ক্যালাম টার্নারকেই বিয়ে করছেন তিনি? সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ডুয়া লিপা এই প্রশ্নের স্পষ্ট জবাব দেন। তার কথায়, হ্যাঁ, আমরা এনগেজড, আর ব্যাপারটি খুব এক্সাইটিং! একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত অবশ্যই বিশেষ কিছু’। এই সাক্ষাতকারে

ডুয়া লিপা আরও জানান, খুব শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ের কোনো নির্দিষ্ট দিনক্ষণ তিনি জানাননি, তবে ধারণা করা হচ্ছে ডুয়া লিপার বিশ্ব সফর শেষ হলেই তারা বিয়ের সিদ্ধান্ত নেবেন। বাগদান কবে সেরেছেন, সে বিষয়েও তিনি কোনো তথ্য প্রকাশ করেননি। ২৯ বছর বয়সী ডুয়া লিপা এবং ৩৫ বছর বয়সী ক্যালাম টার্নারের সম্পর্কের বয়স প্রায় দেড় বছর। ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ এবং ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন। এই জুটি এখন নতুন জীবনের দিকে পা বাড়াতে চলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ দিন বন্ধ থাকবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান ১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ ‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি