নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
দেশের নারী হকিকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে শুরু হওয়া ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো-২০২৬ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র প্রথম পর্বের কুমিল্লা ভেন্যুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শনিবার (১৫ আগস্ট)। কুমিল্লা জেলা স্টেডিয়ামে সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধন হবে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কুমিল্লা অঞ্চলের রিজিওনাল হেড মাসুদ আলম এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় তুলে আনতে প্রথম পর্বে সাতটি জেলা নিয়ে কার্যক্রম সাজানো হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ ভেন্যুর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নেত্রকোণা ভেন্যুর কার্যক্রম চলছে। কুমিল্লার পর প্রথমবারের মতো এই প্রশিক্ষণে যুক্ত হবে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। এর সঙ্গে যুক্ত হবে

সিলেটও। প্রতিটি জেলা থেকে ২৫ জন করে মোট ১৭৫ জন নারী খেলোয়াড়কে নিয়ে ২০ দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প হবে। অভিজ্ঞ কোচদের অধীনে প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের হকি গিয়ার, স্টিক, বল ও জার্সি দেওয়া হবে। নারী খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো এবং তাদের হকিতে আরও এগিয়ে নিতে পুরো ডেভেলপমেন্ট প্রোগ্রামটি কয়েকটি ধাপে সাজানো হয়েছে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে দেশের আরও ১৫ জেলা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, ঝিনাইদহ, যশোর, নড়াইল, পটুয়াখালী, ঢাকা, বগুড়া, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও টাঙ্গাইলকে অন্তর্ভুক্ত করা হবে। এসব জেলায় ২০ জন করে খেলোয়াড় নিয়ে ২০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। তৃতীয় পর্বে বাছাই করা নারী গোলকিপারদের নিয়ে ঢাকায় ১০ থেকে ১৫

দিনের বিশেষ আবাসিক ‘গোলকিপিং কোচিং ক্যাম্প’ আয়োজন করা হবে। এ সময় গোলকিপারদের প্রয়োজনীয় গিয়ারও দেওয়া হবে। এরপর খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা বাড়াতে জেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। পরবর্তী ধাপে হবে বিভাগীয় বা জোনাল পর্যায়ের টুর্নামেন্ট। বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, দেশের নারী হকিকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা