ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ September, ২০২৬

ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ September, ২০২৬ |
মোবাইল ফোন জব্দ ও জিজ্ঞাসাবাদ নিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন ইউনিটের (আকসু) কাছে বিষয়টি তুলেছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তার ফোন জব্দ করার পাশাপাশি নোটিশ দেওয়ার পর এই পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। লর্ডস টেস্ট শেষে নিরাপত্তাকর্মীরা রিজওয়ানের মোবাইল ফোন হেফাজতে নেন। কয়েক ঘণ্টার মধ্যে ফোনটি ফেরত দেওয়ার কথা বলা হলেও তা আর ফেরত দেওয়া হয়নি। পরে ইংল্যান্ড থেকে ফোনটি পাকিস্তানে নিয়ে গিয়ে ফরেনসিক পরীক্ষা করে এনসিসিআইএ। এ ঘটনায় আকসুর কাছে রিজওয়ান জানতে চেয়েছেন, তার ফোন জব্দ ও ফরেনসিক পরীক্ষার বিষয়টি আইসিসি অবগত ছিল কি না। একই সঙ্গে

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ বিষয়ে জানত কি না, সেটিও জানতে চেয়েছেন তিনি। তবে জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেননি রিজওয়ান। বরং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এনসিসিআইএর কার্যক্রম আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা অনুযায়ী হচ্ছে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন তিনি। এর আগে এনসিসিআইএর নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে রিট করেছিলেন রিজওয়ান। প্রধান বিচারপতি আলিয়া নীলমের আদালতে শুনানিতে তার আইনজীবী কাজী উমাইর আলী দাবি করেন, রিজওয়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তার ভাষ্য, লর্ডস টেস্টের পর হোটেলের লবিতে রিজওয়ানকে ডেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই জিজ্ঞাসাবাদ করা হয় এবং তখনই তার ফোনটি নিয়ে নেওয়া

হয়। আইনজীবীর দাবি, ফোনটি তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও এখনো তা করা হয়নি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কোনো ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে বিষয়টি আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের আওতায় আসার কথা। কিন্তু রিজওয়ানের বিষয়ে আকসুর কাছে কোনো অভিযোগ বা তথ্য পাঠানো হয়নি বলে দাবি করেন তিনি। তবে শুনানির সময় মামলার প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপন করতে না পারায় রিজওয়ানের আইনজীবীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি আলিয়া। রিজওয়ানকে উদ্দেশ করে তিনি জানতে চান, ১০ সেপ্টেম্বর ডাকা হলে তিনি সেখানে সাড়া দিয়েছিলেন, তাহলে এখন আদালতে আসার প্রয়োজন হলো কেন। পরে আদালত তার রিট আবেদন খারিজ করে দেন। এনসিসিআইএর নোটিশে অনলাইন বাজি ও জুয়া-সংক্রান্ত তদন্তের

কথা উল্লেখ রয়েছে। তবে রিজওয়ানকে নির্দিষ্ট কোনো অভিযোগ জানানো হয়নি বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে। তিনি লিখিতভাবে নোটিশের জবাবও দিয়েছেন এবং ফোনটি এখনো কেন ফেরত দেওয়া হয়নি, সে বিষয়ে জানতে চেয়েছেন। ইংল্যান্ড সফরে পাকিস্তান ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দেশটির ক্রিকেটারদের ঘিরে বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও খেলোয়াড়দের নিয়ে তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা