ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অপ্রতিরোধ্য রাফিনিয়া, উড়ছে বার্সেলোনা
আর্জেন্টিনা স্কোয়াডে বড় চমক রোমান ভেগা, মেসির বিদায়ী ম্যাচের প্রস্তুতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত
বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি
শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড
নারী এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন ভারত ও নকভির ট্রফি নাটক
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক
আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে শতক হাঁকিয়ে টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার নিউ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ কীর্তি গড়েন তিনি।
বাঁহাতি এই ব্যাটার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে, যিনি ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে শতক করেছিলেন। চলতি বছরের শুরুতে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমান ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনও।
তবে টি-২০ ক্রিকেটে সার্বিক বিচারে দ্রুততম শতকের রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে, যিনি মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত এদিন টসে হেরে ব্যাট করতে নামে।
শুরু থেকেই আফগান বোলারদের ওপর তান্ডব চালান অভিষেক। আক্রমণাত্মক এই ওপেনার ছক্কা মেরে ৯৯ রানে পৌঁছান এবং এরপর এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন। শতক হাঁকানোর পর তিনি মাঠে ধ্যান করার ভঙ্গিতে উদযাপনে মাতেন। অবশেষে লেগ স্পিনার রশিদ খানের বলে আউট হওয়ার আগে তিনি ৩৪ বলে ১০৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। ২৬ বছর বয়সী এ ব্যাটারের এই বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কার মার, যা ভারতকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নেয়।