নতুন করে পুরোনো বিতর্কে নোরা ফাতেহি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬

নতুন করে পুরোনো বিতর্কে নোরা ফাতেহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ |
কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। গানটি মুক্তির পর থেকেই এর অশালীন কথা এবং দৃষ্টিকটূ নাচের ভঙ্গিমা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নোরা ফাতেহি ও সিনেমাসংশ্লিষ্ট সবাই। অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে এবং নোরা ফতেহির শরীরী ভঙ্গি নিয়ে শুরু থেকেই গানটি নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড় ওঠে। এ নিয়ে দেশটির জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। কিন্তু এই ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি। অবশ্য হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না এই আইটেম গার্ল। কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। আগামী

২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এছাড়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত মঙ্গলবারের এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ করা হয়। তবে এই ইস্যুতে নোরা একাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। গানটিতে নোরার সঙ্গে তিনিও অভিনয় করেছিলেন। এই অভিনেতাকে বুধবার (৮ এপ্রিল) আলাদাভাবে তলব করেছে কমিশন। মঙ্গলবার অনুষ্ঠিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে ছবির নির্মাতারা নতি স্বীকার করে জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে, গানটি সমাজে

নেতিবাচক প্রভাব ফেলেছে। এই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন, সৃজনশীলতার নামে নারীজাতির মর্যাদাহানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের