দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬
     ৪:৫১ পূর্বাহ্ণ

দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬ | ৪:৫১ 28 ভিউ
বিএনপির অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতি খুবই খারাপ অবস্থায়। ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু একটু পেছনে ফেরা যাক। ড. ইউনূস সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিদায় নেওয়ার আগে বলে গেলেন রিজার্ভ ভালো আছে, অর্থনীতি একটা স্থিতিশীল জায়গায় রেখে যাচ্ছেন। ড. ইউনূস নিজেও বিদায়বেলায় বললেন রিজার্ভ ৩৩ বিলিয়নের কাছাকাছি, দেশ ঠিক পথে আছে। আর অর্থমন্ত্রী চেয়ারে বসলেন, দশ দিন না পেরোতেই জানালেন অর্থনীতি খুবই খারাপ। তাহলে প্রশ্ন একটাই, এই দশ দিনে কী হলো? বিলিয়ন বিলিয়ন ডলার কি রাতারাতি গায়েব হয়ে গেল? নাকি এটা পুরনো একটা রাজনৈতিক কৌশল, যেটা বাংলাদেশে বারবার দেখা গেছে? ক্ষমতায় বসেই আগের সবকিছুকে ধ্বংসস্তূপ বলে ঘোষণা করো, তারপর নিজেদের যেকোনো ব্যর্থতার

জন্য সেই ধ্বংসস্তূপকে ঢাল হিসেবে ব্যবহার করো। এটা নতুন কিছু না, এই দলের কাছ থেকে তো একদমই না। বিএনপির ইতিহাসটা একটু মনে করা দরকার। ২০০১ থেকে ২০০৬, পাঁচ বছর ধরে বাংলাদেশ টানা দুর্নীতিতে বিশ্বে এক নম্বর হয়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে পাঁচ বছর একটানা শীর্ষে থাকা মানে এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা সিস্টেম। হাওয়া ভবন থেকে রাষ্ট্রের প্রতিটা ঠিকাদারি নিয়ন্ত্রণ হতো, বন্দর থেকে টেন্ডার, প্রতিটা জায়গায় কমিশন ছাড়া কাজ হতো না। সেই দলের লোকজন এখন মন্ত্রিসভায় বসে অর্থনীতির হালচাল নিয়ে বক্তৃতা দিচ্ছেন। এটা কোনো রাজনৈতিক সমালোচনা না, এটা নথিভুক্ত ইতিহাস। আর এই মন্ত্রী পতেঙ্গায় জমি দেখতে গেলেন, সরকারি কাজে। সাথে গেলেন চট্টগ্রাম

মহানগর বিএনপির নেতারা। দলের যুগ্ম আহ্বায়ক, সদস্য, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। সরকারি কাজে দলের লোক নিয়ে যাওয়াটা এই দেশে পুরনো অভ্যাস, কিন্তু এত প্রকাশ্যে, এত নির্লজ্জভাবে? এই দশ্যটাই বলে দেয় ক্ষমতা আর দলের মধ্যে সীমারেখা কোথায় আছে এদের কাছে। কর্মসংস্থান বাড়ানোর কথা বললেন, বিনিয়োগ টানার কথা বললেন। কিন্তু দেশি-বিদেশি বিনিয়োগ আসে কোথায়? যেখানে আইনের শাসন আছে, যেখানে ব্যবসা করার পরিবেশ আছে, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে। বিএনপি আমলে এই তিনটার কোনোটা ছিল? সেই আমলের ব্যবসায়ীরা এখনো মনে করতে পারেন চাঁদাবাজি আর টেন্ডারবাজি ছাড়া এক পা ফেলা যেত না। সেই অভিজ্ঞতাসম্পন্ন দলটা এখন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা এখানে

কেউ বলছে না সেটা হলো, “অর্থনীতি খুব খারাপ” এই ঘোষণাটা নিজেই একটা বিপদ। একজন অর্থমন্ত্রী যখন প্রকাশ্যে বলেন অর্থনীতি ডুবে গেছে, তখন বিদেশি বিনিয়োগকারীরা কী ভাবেন? বাজারে কী বার্তা যায়? টাকার মান, ঋণের সুদ, ব্যবসার আস্থা, এসব একটা শব্দেই নড়ে যায়। দায়িত্বশীল অর্থনৈতিক নেতৃত্ব এভাবে কথা বলে না। সমস্যা স্বীকার করে, কিন্তু পরিকল্পনা আর আস্থার সাথে। এখানে শুধু সমস্যার ঘোষণা আছে, পরিকল্পনার কোনো কংক্রিট কথা নেই। ইউনূস সরকারের শেষ দিনগুলোতে অর্থনীতির যে অবস্থার বর্ণনা দেওয়া হয়েছিল আর এখন যা বলা হচ্ছে, এই দুটো বয়ানের মধ্যে যে ফাঁকটা আছে, সেই ফাঁকে কী লুকিয়ে আছে সেটা সময়ের সাথে বেরিয়ে আসবে। কিন্তু এই দলটার

ট্র্যাক রেকর্ড দেখলে আশাবাদী হওয়ার খুব বেশি কারণ খুঁজে পাওয়া কঠিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা