ট্রাইব্যুনালের হালচাল: আসামিপক্ষের আইনজীবীকেই উল্টো ‘আসামি বানানোর’ হুমকি তাজুলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫

ট্রাইব্যুনালের হালচাল: আসামিপক্ষের আইনজীবীকেই উল্টো ‘আসামি বানানোর’ হুমকি তাজুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ রোববার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার নাজনীন নাহারকে খোলা আদালতে হুমকি দিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। তিনি বলেন, “চুপ করে থাকেন। কথা বলবেন না। আপনাকেও আসামি করা যাবে। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি।” এই ঘটনা ঘটে যখন আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে জানান, তার মক্কেলের সেফ হাউসে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি, অথচ আইন অনুযায়ী আইনজীবীর উপস্থিত থাকার অধিকার আছে। তিনি বলেন, “আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি, ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি।” এর জবাবে প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উপরোক্ত হুমকি দেন। আদালতকক্ষে উপস্থিত

সাংবাদিক ও আইনজীবীরা জানান, এ ধরনের সরাসরি হুমকি আগে খুব কমই শোনা গেছে। আইনজীবী মহলের প্রতিক্রিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জে আর খান রবিন বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা। প্রধান কৌঁসুলি নিজেই যদি খোলা আদালতে ডিফেন্সের আইনজীবীকে আসামি বানানোর হুমকি দেন, তাহলে আসামিদের ন্যায়বিচার পাওয়ার অধিকার কীভাবে সুরক্ষিত থাকবে? এটা স্পষ্টভাবে আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট করা।” আরেক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “এ ধরনের হুমকি দিয়ে আসামী পক্ষকে নীরব করার চেষ্টা করা হচ্ছে। এটা শুধু নাজনীন নাহারের বিরুদ্ধে নয়, গোটা আইনজীবী সমাজের বিরুদ্ধে হুমকি।” আইসিটি’র কার্যক্রমে ক্রমাগত সমালোচনা সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে। প্রতিরক্ষা আইনজীবীদের বারবার হয়রানি, মক্কেলের সঙ্গে সাক্ষাৎে বাধা, জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে না দেওয়া এবং এখন সরাসরি হুমকি—এসবের মধ্য দিয়ে ট্রাইব্যুনালকে অনেকে ‘একপেশে প্রতিহিংসার হাতিয়ার’ বলে মনে করছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ন্যায়বিচারের জন্য আসামি পক্ষের আইনজীবীদের স্বাধীনভাবে কাজ করার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন প্রধান কৌঁসুলি নিজেই আইনজীবীকে ‘আসামি করার’ হুমকি দিচ্ছেন, তখন এই ট্রাইব্যুনালে কোনো আসামি ন্যায়বিচার পাবেন—এই প্রশ্ন এখন সবচেয়ে জোরালোভাবে উঠেছে। আজকের এই ঘটনা আবারও প্রমাণ করল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার একটি হাতিয়ারে পরিণত হয়েছে—যেখানে সত্য বলার সাহস দেখালেই হুমকির মুখে পড়তে হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের