‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
ক্ষমতার স্বার্থে জামায়াত ও বাংলাদেশ আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার এমন দাবিকে ‘উদ্ভট’ ও ‘হাস্যকর’ উল্লেখ করে নেট দুনিয়ায় তুমুল হাস্যরসের সৃষ্টি হয়েছে। রাশেদের পোস্ট এবং স্ক্রিনশট শেয়ার করে ট্রল চলছে। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এমন অদ্ভূত অভিযোগ করেন। তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে জামায়াতে ইসলামী লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে। জাতীয় সংকটকে পুঁজি করে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। জামায়াতের এমপি

আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামতে পারে। আওয়ামী লীগের মাঠে নামার পথ তৈরি করতেই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। রাশেদ আরও বলেন, তাদের কাছে জ্বালানি সংকটের মতো জাতীয় সংকট মুখ্য বিষয় নয়। তারা শুধু ক্ষমতা বোঝে। জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত লংমার্চে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমানের এই সহকারী। ফেসবুক পোস্টে রাশেদ আরও লেখেন, সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে। এর মধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে জামায়াত। তার অভিযোগ, দলটি কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে

অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারে। জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ ঢুকলে তাদের কোনো আপত্তি নেই বলে ধারণা করা হচ্ছে। তার দাবি, ক্ষমতার স্বার্থে জামায়াত ও আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!