পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ |
চালুর এক মাস পার হলেও যাত্রী টানতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নারীদের জন্য বিশেষায়িত গোলাপি বাস সার্ভিস। যাত্রী সংকটের কারণে সেবাটি চালাতে গিয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। রাজধানীর ১০টি রুটে চলাচল করছে শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাস। তবে প্রতিটি রুটে দিনে মাত্র দুটি ট্রিপ চলায় অনেক নারীর পক্ষে এই সেবা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। রুট ও সময়সূচি সীমিত হওয়ায় নিয়মিত যাতায়াতের জন্য বাসটির ওপর ভরসা করতে পারছেন না কর্মজীবী ও শিক্ষার্থী নারীরা। এর আগেও নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেসব উদ্যোগ সফল না হওয়ায় একপর্যায়ে

তা বন্ধ করে দিতে হয়। এবারের উদ্যোগেও একই পরিণতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিবহন বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে সেবাটি চালু করা হয়েছে। যাত্রীদের চাহিদা, যাতায়াতের প্রকৃত প্রবণতা ও সুবিধাজনক রুট নির্ধারণে যথাযথ সমীক্ষার ঘাটতি ছিল বলে তাঁরা মনে করেন। ফলে উদ্যোগটি নারীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। যাত্রীরা বলছেন, সেবাটিকে কার্যকর করতে হলে ট্রিপের সংখ্যা বাড়ানো জরুরি। পাশাপাশি আরও বেশি এলাকাকে রুটের আওতায় আনা এবং বাসের অবস্থান জানার জন্য লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, বাস কখন আসবে তা আগে থেকে জানতে পারলে সময়ের হিসাব করে যাতায়াত করা সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, চাহিদা যাচাই করে রুট ও

সময়সূচি পুনর্বিন্যাস এবং যাত্রীবান্ধব সুবিধা যুক্ত না করলে গোলাপি বাস সার্ভিসও আগের উদ্যোগগুলোর মতো ব্যর্থ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!