গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ September, ২০২৬

গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ September, ২০২৬ |
ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে যাওয়ার পর গণমাধ্যমে দেওয়া মন্তব্যের জের ধরে জাতীয় নারী ক্রিকেট দলের বিদায়ী প্রধান কোচ সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। টুর্নামেন্টের ঠিক আগে কোচিং স্টাফ ও অধিনায়কত্বে পরিবর্তনের কারণে দলের ফল খারাপ হয়েছে বলে দিনের শুরুতে মন্তব্য করেছিলেন সারওয়ার ইমরান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘টুর্নামেন্টের সময় প্রধান কোচ এবং অধিনায়ককে চাপে ফেললে আপনি কীভাবে ভালো পারফর্ম্যান্স আশা করেন?’ বিসিবি নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, এই মন্তব্যের ব্যাখ্যা চাইবে বোর্ড। তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই কারণে

সারওয়ার ইমরানকে শোকজ করব। কারণ একজন সিনিয়র কোচ কীভাবে এই কথা বলতে পারেন? গণমাধ্যম কোচ বা অধিনায়ক পরিবর্তন ইত্যাদি নিয়ে অনেক কিছু লিখেছে, কিন্তু আমরা কিআনুষ্ঠানিকভাবে একবারও কিছু বলেছি?’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সারওয়ার ইমরানকে বলেছিলাম, তিনি ফিরে আসার পর কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা করব।’ বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ অধিনায়ক বিসিবিকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে রফিকুল ইসলাম জানান, বোর্ড আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পরিবর্তনের কথা ঘোষণা করেছে বলে সারওয়ার যে ইঙ্গিত দিয়েছেন, তা সঠিক নয়। তিনি বলেন, ‘প্রধান কোচ বলেছেন যে আমি ঘোষণা করেছি অধিনায়ক আর থাকছেন না। এটি ঠিক নয়, আর এই কারণেই তাকে কারণ

দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান