ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৬

ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ |
ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনার ইস্যু গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেছেন, এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইউরোপের সঙ্গে দেশটির দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ৫০ শতাংশ ইউরোপের বাজারে রপ্তানি হয়। ফলে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্যও বড় স্বার্থের বিষয়। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের চুক্তি নিয়ে ফ্রান্স বা ইউরোপ উদ্বিগ্ন নয় উল্লেখ করে জঁ-মার্ক সেরে-শারলে বলেন, ফ্রান্স বা ইউরোপ কোনো কিছু চাপিয়ে দেওয়ার সম্পর্কে বিশ্বাস করে না। বরং বাংলাদেশের উন্নয়নের

পথে ইউরোপ সত্যিকারের আস্থাশীল অংশীদার হতে চায়। ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত বলেন, কয়েক বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কারিগরি মূল্যায়ন ও গুরুত্ব বিবেচনার পর এয়ারবাস কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। বিমানের বহরে এয়ারবাস থাকাটা বিমান বাংলাদেশের নিজেদের জন্যই গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক ছিল। তিনি বলেন, বিশ্বের বড় বড় বিমান সংস্থার অনেকগুলোর বহরে এয়ারবাস ও বোয়িং দুই ধরনের উড়োজাহাজই রয়েছে। কোনো একটি কোম্পানির ওপর নির্ভর করে থাকতে হয় না। দুটি প্রতিষ্ঠানের উড়োজাহাজের সুবিধা তুলনা করে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায়। এয়ারবাসের কারিগরি সক্ষমতার বিষয়টি তুলে ধরে জঁ-মার্ক সেরে-শারলে বলেন, এমন একটি উড়োজাহাজ রয়েছে, যা ঢাকা থেকে কোনো বিরতি

ছাড়াই সরাসরি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যেতে পারে। সেটি বোয়িং নয়, এয়ারবাস। তাঁর ভাষ্য, বিশ্বের আর কোনো উড়োজাহাজ এ ধরনের সক্ষমতা রাখে না। এ কারণে অনেক যৌক্তিক ও কারিগরি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারবাসকে বেছে নিয়েছিল, কোনো রাজনৈতিক কারণে নয়। ফরাসি রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্বের শত শত বিমান সংস্থা এয়ারবাস ব্যবহার করছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারবাস বেছে নেওয়ার সিদ্ধান্তে ভুল বা সন্দেহের কোনো কারণ নেই। তবে একই সঙ্গে বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চুক্তির বিষয়টিকেও বাণিজ্যিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। জঁ-মার্ক সেরে-শারলে বলেন, যুক্তরাষ্ট্রের বোয়িং কিছু উড়োজাহাজ বিক্রি করতে সক্ষম হয়েছে, যেগুলো ২০৩১ বা ২০৩৫ সালের দিকে সরবরাহ করা হবে বলে তাঁরা জানতে

পেরেছেন। এটি বোয়িংয়ের বাণিজ্যিক বিষয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখনো এয়ারবাসের প্রতি আগ্রহ বজায় রেখেছে এবং এ নিয়ে আলোচনা চলছে। এয়ারবাসের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে ফরাসি রাষ্ট্রদূত বলেন, এ ধরনের কাজে সময় লাগে। আলোচনাগুলো যেন সবচেয়ে সুন্দর ও নিখুঁতভাবে শেষ হয়, সেটিই গুরুত্বপূর্ণ। যাতে পরে কেউ বলতে না পারে যে কোনো ভুল হয়েছে কিংবা পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। তিনি বলেন, এয়ারবাস নিয়ে আলোচনা এখনো সঠিক পথেই এগোচ্ছে এবং ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। তবে কারিগরি আলোচনার বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, তিনি এয়ারবাসের হয়ে সরাসরি চুক্তি আলোচনাকারী নন। এটি ফরাসি বা

যুক্তরাজ্য সরকারের চুক্তি নয়। এটি সরাসরি এয়ারবাস কোম্পানি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যকার চুক্তি, যা যথাসময়ে স্বাক্ষরিত হবে। একই সঙ্গে তিনি এ প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার নিয়েও কথা বলেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের সংস্কার কার্যক্রমের দিকে নজর রাখছে ফ্রান্স। বাংলাদেশের গণমানুষ ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ফ্রান্স সব সময় নিজেদের মতামত সরকারের সামনে তুলে ধরে। ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। বুমরা ১৯ ওভারে উইকেট না সিরাজ বাদে ভারত ঝুঁকিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি ফেনীর ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক