ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৬

ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ |
রাজধানীর একমাত্র যে লেকটি শহরের সৌন্দর্যবর্ধনের প্রতীক হিসেবে পরিচিত, সেই ধানমন্ডি লেক থেকেই আজ মঙ্গলবার সকালে আরেকটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যে জলাশয়ে সকাল-সন্ধ্যা মানুষ হাঁটতে আসে, প্রেমিক-প্রেমিকা বসে সময় কাটায়, শিশুরা খেলা করে—সেই একই লেক যেন আজ বারবার হয়ে উঠছে নিথর দেহের অন্তিম ঠিকানা। “প্রাণের ঢাকা” যেন কোথাও গিয়ে ঠেকছে “লাশের নগরী”তে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৬টা ৪০ মিনিটের মধ্যে ধানমন্ডি ১০ নম্বর সড়ক সংলগ্ন লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। এই ভয়াবহ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। মৃত ব্যক্তির নাম মো. জাভেদ আহম্মেদ (৫১)। তিনি

মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর পায়, যেখান থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে আসতে বলা হয়। পরে তার স্ত্রী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই লেক নিয়ে সম্প্রতি বারবার এমন মর্মান্তিক খবর আসছে, যা নগরবাসীর মনে নিরাপত্তা ও মানসিক

স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। যে লেক একসময় ছিল বিনোদন আর প্রশান্তির জায়গা, সেটিই এখন মাঝেমধ্যে হয়ে উঠছে নিঃসঙ্গ মৃত্যুর সাক্ষী। সাম্প্রতিক খবর পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়াপরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া সেপ্টেম্বর ২২, ২০২৬ ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিলছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল সেপ্টেম্বর ২২, ২০২৬ সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুটসন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি

ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট সেপ্টেম্বর ২২, ২০২৬ নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্কনিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা