এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ |
এশিয়ান গেমসে উশু ইভেন্টের নারী ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে বাংলাদেশের জন্য অন্তত একটি পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্তিনা। তবে ইন্দোনেশিয়ান প্রতিযোগী ওজনজনিত কারণে ডিসকোয়ালিফাইড (অযোগ্য) ঘোষিত হওয়ায় সরাসরি জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে যান জিন্নাত। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে পুরুষদের লাইট হেভিওয়েট বক্সিংয়ে মোশাররফ হোসেনের ব্রোঞ্জ জয়ের পর এটিই হতে যাচ্ছে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক। বিষয়টি নিশ্চিত করে উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানান, সেমিফাইনালে ওঠার মাধ্যমেই বাংলাদেশের অন্তত একটি পদক জয় নিশ্চিত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন

জিন্নাত। দিলদার হোসেন দিলু বলেন, ‘সেমিফাইনালে জিতলে জিন্নাত সোনা জয়ের লড়াইয়ে নামবেন। আর সেমিফাইনালে হেরে গেলেও এই ইভেন্ট থেকে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!