ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার
বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা
জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ
সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প!
রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া
চট্টগ্রামে হত্যা মামলা দুই দিনের রিমান্ডে সাবেক এমপি এমএ লতিফ
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার শিকার হয়ে মারা যায় সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমএ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসকিউশন) মফিজুর রহমান জানান, কোতোয়ালি থানার সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক এমপি এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানার পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচু্যত হওয়ার পর এমএ লতিফ অজ্ঞাত স্থানে চলে যান। পরে ১৭ আগস্ট
বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই নগরীর ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই নগরীর ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।



