ঘুমানোর সময় মোবাইল কত দূরে রাখা উচিত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

ঘুমানোর সময় মোবাইল কত দূরে রাখা উচিত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
অনেকেই রাতে ঘুমানোর সময় হাতের কাছে মোবাইল ফোন রাখেন। এ অভ্যাসের কারণে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন। বিশেষজ্ঞরা বলছেন, রাতে মোবাইল ফোন সঙ্গে নিয়ে ঘুমানো কিংবা মাথার আশপাশে রাখা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ঘুমানোর সময় মোবাইল ফোন কাছে থাকলে কী হতে পারে? বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন বিছানার পাশে রাখলে ছেলেদের ব্রেনের সমস্যা দেখা দিতে পারে। পুরুষদের বন্ধ্যত্বকরণের এটি একটি কারণ হতে পারে। গর্ভবতী নারীদের শারীরিক ক্ষতি হতে পারে। ঘুমানোর সময় মোবাইল ফোনটি কত দূরত্বে রাখবেন? বিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর সময় মোবাইল ফোন ধারেকাছে না রাখাই ভালো। যদি রাখতেই হয় অন্তত নিজের শরীর থেকে ন্যূনতম ৬ ফুট বা তারও বেশি

দূরত্বে ফোনটি রাখুন। তাহলে মোবাইল ফোনের ক্ষতি থেকে নিজের শরীরকে মুক্ত রাখতে পারবেন। ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন ঘুমাতে যাওয়ার আগে মুঠোফোনের ইন্টারনেট কিংবা ওয়াই–ফাই সংযোগ বন্ধ রাখতে পারেন। ইন্টারনেট সংযোগ খোলা থাকলে নোটিফিকেশনের শব্দ ব্যাঘাত ঘটাতে পারে ঘুমে। বালিশের পাশে ফোন রাখবেন না অ্যালার্ম শোনার জন্য কিংবা যেকোনো প্রয়োজনে বালিশের পাশে ফোন রেখে ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। হঠাৎ ফোন কিংবা মেসেজ এলে ভেঙে যেতে পারে কাঁচা ঘুম। এছাড়া মুঠোফোনের মতো বৈদ্যুতিক যন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে যেকোনো সময়। ঘুমন্ত অবস্থায় সব সামলানোর সুযোগ না–ও তো পেতে পারেন! গান শুনতে শুনতে ঘুম নয় গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে অনেকেরই। কানে ইয়ারফোন গুঁজে ঘুমিয়ে

পড়ার ঘটনাও ঘটে অহরহ। এই বদ-অভ্যাস মস্তিষ্কের জন্য বেশ ক্ষতিকর। ঘুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রামের সময়। সেই সময় নিয়মিত বিরতিতে গান মস্তিষ্কের বিশ্রাম বাধাগ্রস্ত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট শিক্ষিকার অডিও ফাঁস যে টাকা আনবে সে নম্বর পাবে, যে আনবে না নম্বর পাবে না বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি