পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
ভোজনরসিকদের কাছে জনপ্রিয় একটি খাবার হলো পেশোয়ারি বিফ। অতিরিক্ত মসলা ও তেলের পরিবর্তে মাংসের চর্বি দিয়েই রান্নাটি করা হয়। ধিমে আঁচে রান্না করা হয় বলে মাংস একেবারে নরম ও জুসি হয়। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনুর বেগম। উপকরণ: গরুর মাংস ২ কেজি, লবণ দেড় টেবিল চামচ, গোলমরিচ ১ টেবিল চামচ, বোম্বাই মরিচ ৪টি, আদার স্লাইস ৬-৭টি, পেঁয়াজ ৪টি, রসুন ৪টি, টমেটো ৪-৫টি, আলু ৬টি, তেল আধা কাপ, ঘি আধা কাপ। প্রস্তুত প্রণালি: মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের টুকরোগুলো বড় হলে ভালো হয়। চর্বি ও বড় নলি নিন। মাংসের মধ্যে লবণ লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। একটি পাত্রে ঘি

ও তেল দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নিন। এবার সব উপকরণ দিয়ে অল্প আঁচে প্রায় এক ঘন্টা চুলায় বসিয়ে রাখুন। কোন পানি দিতে হবে না। কষানো হলে মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতে সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ হলে চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন। পেশোয়ারি বিফ পরোটা, পোলাও, ভাতের সাথে খেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন