গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

আরও খবর

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ

মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার?

ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে

গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল

‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’

গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালীন ক্ষমতার অপব্যবহার এবং নামমাত্র মূল্যে ব্যাংক ভবনের বিশাল অংশ নিজের ব্যক্তিগত ট্রাস্টের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল হক পলাশ নামের এক ব্যক্তির শেয়ার করা একটি দলিল ও তথ্যের ভিত্তিতে এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে এসেছে। অভিযোগে বলা হয়েছে, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকাকালীন স্বেচ্ছাচারীভাবে ব্যাংকটিকে নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এর স্বপক্ষে ২০০৮ সালের ৩রা আগস্ট স্বাক্ষরিত একটি লিজ দলিলের তথ্য তুলে ধরা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে নোবেল লরিয়েট ট্রাস্ট ও ইউনূস সেন্টারের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। দলিল অনুযায়ী, মিরপুর-২

এ অবস্থিত গ্রামীণ ব্যাংক ভবনের ১৬ তলার প্রায় ১১,০০০ (এগারো হাজার) বর্গফুট ফ্লোর স্পেস ভাড়া দেওয়া হয়। বিস্ময়কর বিষয় হলো, এই বিশাল জায়গার বাৎসরিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল মাত্র ১,০০০ (এক হাজার) টাকা। অর্থাৎ, মাসিক ভাড়া দাঁড়ায় মাত্র ৮৩ টাকা ৩৩ পয়সা। বর্তমান বাজারদরের প্রেক্ষিতে ১১ হাজার বর্গফুট জায়গার এমন নামমাত্র ভাড়া শায়েস্তা খাঁ-র আমলকেও হার মানায় বলে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে ড. ইউনূসের বিরুদ্ধে ‘ক্রিমিনাল মাইন্ড’ বা অপরাধী মনমানসিকতার অভিযোগ এনে বলা হয়, তিনি আইনি জটিলতা এড়াতে এবং নিজের স্বার্থ হাসিল করতে অভিনব পন্থা অবলম্বন করেছিলেন। অভিযোগ অনুযায়ী: ১. ড. ইউনূস প্রথমে তবারক হোসেন নামক এক ব্যক্তিকে দিয়ে ‘নোবেল লরিয়েট ট্রাস্ট’

নামের একটি প্রতিষ্ঠান গঠন করান। ২. গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে প্রথমে ব্যাংক ভবনের ১৬ তলা ওই ট্রাস্টের নামে লিজ দেন। ৩. পরবর্তীতে ‘নোবেল লরিয়েট ট্রাস্ট’-এর চেয়ারম্যান তবারক হোসেনের কাছ থেকে নামমাত্র মূল্যে সেই জায়গাটি ‘ইউনূস সেন্টার’-এর নামে ভাড়া নেন ড. ইউনূস নিজেই। সমালোচকরা বলছেন, এটি মূলত ড. ইউনূসের নিজের কাছেই নিজের ভাড়া দেওয়ার একটি কৌশল ছিল, যেখানে তবারক হোসেন এবং নোবেল লরিয়েট ট্রাস্টকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। দলিলে ড. ইউনূস এবং তবারক হোসেন উভয়ের স্বাক্ষর থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ড. ইউনূসের বর্তমান ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়, যে ব্যক্তি ব্যাংকের

এমডি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের সম্পদ কুক্ষিগত করেছেন, তিনি বর্তমানে দেশের শাসনভার গ্রহণ করার ১৬ মাস পরেও যে দেশটিকে নিজের নামে লিখে নেননি, তাতে বিস্ময় প্রকাশ করেছেন লেখক। এই দলিল ও অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইউনুস সেন্টার বা সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির