গাজায় মানবিক করিডোর খুললে জিম্মিদের ত্রাণের অনুমতি দেবে হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

গাজায় মানবিক করিডোর খুললে জিম্মিদের ত্রাণের অনুমতি দেবে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েল বিমান হামলা বন্ধ করলে এবং মানবিক করিডর খোলা হলে গাজায় বন্দিদের কাছে ত্রাণ পৌঁছাতে অনুমতি দেওয়া হবে। হামাসের দাবি, রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে ত্রাণ তখনই দেয়া হবে, যদি ইসরায়েল স্থায়ী মানবিক করিডোর খুলে দেয় এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা বন্ধ রাখে। সম্প্রতি এক ভিডিও প্রকাশ করে হামাস। যেখানে এক ইসরায়েলি বন্দিকে কঙ্কালসার অবস্থায় দেখা যায়। ভিডিওটি পশ্চিমা দেশগুলোয় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খবর রয়টার্স। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বর্তমানে গাজায় ৫০ জন বন্দি রয়েছে, যার মধ্যে কেবল ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত হামাস কোনো মানবিক সংস্থাকে বন্দিদের কাছে যেতে দেয়নি। পরিবারগুলোও তাদের

অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কে প্রায় কিছুই জানে না। শনিবার হামাস দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বন্দি এভিয়াতার ডেভিডের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে ডেভিড নিজেই জানান, তিনি নিজের কবর খুঁড়ছেন। এই ভিডিওকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোয় নিন্দা ও ইসরায়েলিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই ভিডিওর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় বন্দিদের পরিস্থিতি নিয়ে আগামী মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশেষ অধিবেশন করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি রেড ক্রসের স্থানীয় প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বন্দিদের জন্য মানবিক সহায়তা দিতে বলেছেন। গাজায় বন্দিদের পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘দ্য হোস্টেজ ফ্যামিলিজ ফোরাম’ এক বিবৃতিতে বলে, ‘হামাসের মন্তব্য প্রমাণ করে

যে তারা ৬৬০ দিন ধরে মানুষদের অমানবিক অবস্থায় আটকে রেখেছে।’ তারা অবিলম্বে বন্দিদের মুক্তির দাবি করে। বিবৃতিতে আরো বলা হয়, ‘যতক্ষণ না তারা মুক্তি পাচ্ছে, হামাসের দায়িত্ব তাদের প্রয়োজনীয় সবকিছু দেয়া। বন্দি কেউ মারা গেলে তার দায় হামাসকেই নিতে হবে।‘ উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে একটি যুদ্ধবিরতির ঘোষণা এলেও মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবার হামলা শুরু করে। রোববার ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্র জানায়। নিহতদের মধ্যে অনেকেই খাদ্য সংগ্রহ করতে যাচ্ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলের দক্ষিণে হামলা চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে অপহরণ করে। জবাবে ইসরায়েল গাজায় বিমান ও স্থল অভিযান শুরু করে।

এই গণহত্যায় এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মাঝে অধিকাংশই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী