পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের ‘হার্ট অ্যাটাক’, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ May, ২০২৬

পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের ‘হার্ট অ্যাটাক’, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৬ |
আকাশে উড্ডয়নের পর হুট করে ‘হার্ট অ্যাটাক’ বা হৃদরোগে আক্রান্ত হন বিমানের প্রধান পাইলট। আর এ কারণে প্রায় ২২০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে পর্তুগালে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো ইউকে ও দ্য সানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত শুক্রবার (২২ মে) ভোরে জেট২ এয়ারলাইন্সের ‘এলএস১২৬৬’ ফ্লাইটটি টেনেরিফ থেকে বার্মিংহামের দিকে যাচ্ছিল। বিমানটি যখন ৩০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, ঠিক তখনই ঘটে এই বিপত্তি। এরপরই উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং পর্তুগালের পোর্তো শহরের ফ্রান্সিসকো সা কার্নিরো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের যাত্রীরা সেই মুহূর্তের এক থমথমে পরিস্থিতির বিবরণ দিয়েছেন। তারা জানান, হুট করেই

কেবিন ক্রুরা বিমানের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে ছুটোছুটি শুরু করেন এবং যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতাসম্পন্ন কেউ আছেন কিনা, তা জানতে চান। দ্রুত নিচে নামার সময় বিমানের ভেতরের আলো দপদপ করছিল এবং আচমকা উচ্চতা কমতে থাকায় বেশ কিছু শিশু ভয়ে কাঁদতে শুরু করে। স্থানীয় সময় রাত ২টা ১১ মিনিটে বিমানটি পোর্তো বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই জরুরি উদ্ধারকারী দল ভেতরে প্রবেশ করে। চিকিৎসকেরা ককপিটের ভেতরেই পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দ্য সান-কে দেওয়া সাক্ষাৎকারে এক যাত্রী বলেন, আমি আর আমার সঙ্গী ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিশৃঙ্খলার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। বিমানের ভেতরের আলোগুলো জ্বলছিল আর

নিভছিল। বিমানবালারা বেশ আতংকিত ছিলেন এবং ডাক্তার খুঁজছিলেন। আমাদের দুই বছরের সন্তানসহ বিমানের অন্য শিশুরাও কান্নাকাটি শুরু করে, কারণ জরুরি অবতরণের জন্য বিমানটি খুব দ্রুত নিচে নামছিল। বিমানটি অবতরণের পর যাত্রীদের প্রায় এক ঘণ্টারও বেশি সময় ভেতরেই বসে থাকতে হয়। এরপর তাদের নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। পরবর্তীতে জেট২ এয়ারলাইন্স ম্যানচেস্টার থেকে একজন বিকল্প পাইলট উড়িয়ে নিয়ে আসে এবং যাত্রীরা অন্য একটি বিমানে করে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা হন। ক্ষুব্ধ এক যাত্রী বলেন, আমাদের কোনো থাকার জায়গা না দিয়েই পর্তুগালে ১৩ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়েছিল। এমনকি বিমান থেকেও এক ঘণ্টার আগে নামতে দেওয়া

হয়নি। এরপর আমাদের টার্মিনালে ছেড়ে দেওয়া হয়। থাকার মতো কোনো জায়গা ছিল না। তারা বলল হোটেল বুকিং করা নাকি অনেক ব্যয়বহুল। তবে পাইলটের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, এয়ারলাইন্স আমাদের জানিয়েছে ককপিটে পাইলটের হার্ট অ্যাটাক হয়েছিল। অবশ্যই তার প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা কখনোই বিঘ্নিত হয়নি। অনাকাঙ্ক্ষিত এই ঝামেলার জন্য দুঃখ প্রকাশ করেছে জেট২। দ্য সান-কে দেওয়া এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানায়, টেনেরিফ থেকে বার্মিংহামগামী এলএস১২৬৬ ফ্লাইটটি একজন পাইলট অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার (২১ মে) পোর্তো অভিমুখে ঘুরিয়ে নেওয়া হয়। কোনো অবস্থাতেই যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েনি এবং পরবর্তীতে তারা তাদের গন্তব্যে পৌঁছান। এই অপ্রত্যাশিত

বিলম্বের জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন