যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
যুক্তরাজ্যে ইতিহাস গড়েছেন ভারতের হরিয়ানা থেকে আসা এক মা ও তার ছেলে। দেশটির স্থানীয় সরকার নির্বাচনে তারা দুজনেই মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ২০১৩ সালে হরিয়ানার রোহতক থেকে যুক্তরাজ্যে পাড়ি জমায় এই পরিবার। সম্প্রতি ২৩ বছর বয়সি তুষার কুমার এবং তার মা পারভীন রানী মেয়র নির্বাচিত হওয়ায় পরিবারটিতে এখন বইছে আনন্দের জোয়ার। একই সঙ্গে তুষার যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন। তুষার এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন। এর ঠিক এক সপ্তাহ পর তার মা পারভীন রানী হার্টসমেয়ার বরো কাউন্সিলের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে

নির্বাচিত হন। তুষারের বাবা সুনীল দাহিয়া রোববার টেলিফোনে পিটিআইকে জানান, গত ১৩ মে তুষার মেয়র নির্বাচিত হন এবং ২০ মে তার স্ত্রী পারভীন রানী মেয়র হিসেবে দায়িত্ব পান। ব্যবসায়ী দাহিয়া বলেন, ২০১৩ সালে যখন আমি, আমার স্ত্রী ও দুই সন্তান যুক্তরাজ্যে আসি, তখন আমাদের মনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। তুষারের বয়স তখন মাত্র ১০ বছর। আজ একই সময়ে এক পরিবারের মা ও ছেলের মেয়র হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দহিয়া আরও জানান, তুষার ও তার মা সবসময়ই সমাজসেবামূলক কাজ পছন্দ করতেন। লন্ডনে কলেজে পড়ার সময় মাত্র ২০ বছর বয়সেই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তুষার। এত বড় অর্জনের পরও এই পরিবার হরিয়ানায়

তাদের শিকড় ভুলে যায়নি। রোহতকে এখনও তাদের বাড়ি রয়েছে এবং পরিবারের কিছু সদস্য সেখানে থাকেন। তারা প্রতি বছরই দেশে আসেন। তুষার বিশ্বাস করেন, জনপ্রতিনিধি হওয়া বা সমাজসেবা করার ক্ষেত্রে বয়স কখনোই কোনো বাধা হতে পারে না। তরুণদের প্রতি তার বার্তা—কোনো নির্দিষ্ট বয়সের জন্য অপেক্ষা না করেই মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। সেই সঙ্গে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা জরুরি। লেবার পার্টির এই তরুণ কাউন্সিলর ২০২৩ সালে এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলে যোগ দেন এবং পরবর্তীতে ২০২৫ সালে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন। সুনীল দহিয়া আরও জানান, যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে হিন্দি

ভাষা শেখাতেন তুষার ও তার মা। তুষার 'হিন্দি শিক্ষা পরিষদ' নামের একটি দাতব্য সংস্থার সঙ্গেও যুক্ত। মা ও ছেলে দুজনেই ২০২৩ সালে প্রথমবারের মতো নির্বাচনে লড়ে কাউন্সিলর হয়েছিলেন। মেয়র হওয়ার আগে পারভীন রানী হার্টসমেয়ারের পার্ক, বিনোদন ও সংস্কৃতি বিষয়ক ক্যাবিনেট সদস্য এবং চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক গ্লোবাল এনভয় হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তুষার লন্ডনের কিংস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। মাত্র ২০ বছর বয়সে দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি কাউন্সিলর হন। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনা শুরু করবেন। দহিয়ার ছোট ছেলেও কিংস কলেজে পড়াশোনা করছেন এবং সেখানকার স্টুডেন্টস ইউনিয়নের ট্রাস্টি হিসেবে যুক্ত আছেন। অন্যদিকে, মা পারভীন রানী সব

শ্রেণি ও প্রজন্মের মানুষকে একত্রিত করতে এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করে যাচ্ছেন। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’